হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিমানবন্দরে ইয়াবাসহ প্রবাসী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ জানুয়ারি ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

১৫ হাজার পিস ইয়াবাসহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতের নাম মো. রুবেল, তিনি চাঁদপুরের বাসিন্দা।

শনিবার বিকেলে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, বিকেলে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল রুবেলের। ছয় বছর সৌদি আরবে ছিলেন রুবেল। টিকটক অ্যাপে তিনি ভিডিও বানাতেন। সেই সুবাদে সেখানে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়।

মামুনই তাকে তিন লাখ টাকা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ থেকে সৌদিতে ইয়াবা পরিবহনের চুক্তি করেন।
মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, বিমানবন্দরে রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার লাগেজের ভেতরে লুকানো ইয়াবা জব্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

বিমানবন্দরে ইয়াবাসহ প্রবাসী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিমানবন্দরে ইয়াবাসহ প্রবাসী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
Print Image
১৫ হাজার পিস ইয়াবাসহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতের নাম মো. রুবেল, তিনি চাঁদপুরের বাসিন্দা। শনিবার বিকেলে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের ১ নম্বর হেভি লাগেজ গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, বিকেলে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল রুবেলের। ছয় বছর সৌদি আরবে ছিলেন রুবেল। টিকটক অ্যাপে তিনি ভিডিও বানাতেন। সেই সুবাদে সেখানে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসীর সঙ্গে তার পরিচয় হয়। মামুনই তাকে তিন লাখ টাকা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ থেকে সৌদিতে ইয়াবা পরিবহনের চুক্তি করেন। মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, বিমানবন্দরে রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে এপিবিএনের গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তার লাগেজের ভেতরে লুকানো ইয়াবা জব্দ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×