বুয়েনোস আইরেস, ১৬ জুন – ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ সমর্থকদের জন্য এক রোমাঞ্চকর দিন অপেক্ষা করছে। একই দিনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্সআপ ফ্রান্স এবং দীর্ঘ সময় পর বিশ্বকাপে ফেরা নরওয়ের খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে।
আধুনিক ফুটবলের তিন নক্ষত্র লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ডের উপস্থিতিতে বিশ্বকাপের ষষ্ঠ দিনটি যেন এক ফুটবল উৎসবে রূপ নিতে যাচ্ছে। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়ার লড়াইকে। ২০২২ আসরের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে।
পাকিস্তানের মাটিতে ২১ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে হারাল ৫৫ রানে
৩৯ বছর বয়সী লিওনেল মেসির জন্য এটিই সম্ভবত ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তাই প্রতিটি ম্যাচেই ফুটবল বিশ্ব তার জাদুর ছোঁয়া দেখতে উন্মুখ হয়ে আছে।
গ্রুপ জে তে আলজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথ সুগম করতে চায় স্কালোনির শিষ্যরা।
অন্যদিকে দিনের আরেক ম্যাচে ফ্রান্স মুখোমুখি হবে সেনেগালের। কিলিয়ান এমবাপের নেতৃত্বে ফরাসিরা তৃতীয়বার শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
চলতি বিশ্বকাপের প্রথম কয়েক দিনে শক্তিশালী দলগুলোর হোঁচট খাওয়ার ঘটনা ফুটবলপ্রেমীদের মাঝে রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে।
আজকের দিনে মেসি, এমবাপে কিংবা হালান্ডদের জন্য মাঠের লড়াই খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাঠের লড়াই শেষেই পরিষ্কার হবে কারা শিরোপার দৌড়ে এগিয়ে থাকবে।
এনএন/ ১৬ জুন ২০২৬




মন্তব্য করুন