আবুধাবি,৩১ অক্টোবর-নারী বিশ্বকাপ ফুটবলের প্রাইজমানি দ্বিগুণ করতে যাচ্ছে ফিফা। তবে পুরুষদের বিশ্বকাপের সমান প্রাইজমানি দেওয়ার লক্ষ্য থেকে এখনও অনেকটা পিছিয়ে রয়েছে এই উদ্যোগ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ সালের আসরে দলগুলোর জন্য মোট ১০ কোটি ডলারের কিছু বেশি প্রাইজমানি রাখা হয়েছিল। ব্রাজিলে অনুষ্ঠেয় পরবর্তী আসরে এই অর্থ বাড়িয়ে ২২ কোটি ডলার করা হচ্ছে। তবে এই অঙ্ক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত পুরুষদের বিশ্বকাপে দেওয়া প্রাইজমানির প্রায় এক-তৃতীয়াংশ।
সবশেষ ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপ শেষে ফিফা রেকর্ড ১৫০ কোটি ডলার আয়ের ঘোষণা দেয়। তবে ‘দ্য গার্ডিয়ান’ ও ‘স্কাই’-এর প্রতিবেদন অনুযায়ী, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ পুরুষদের বিশ্বকাপের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ঘোষণা করা লিঙ্গসমতার লক্ষ্য অর্জনেও এই উদ্যোগ সফল হয়নি। এ বছরের গ্রীষ্মে অনুষ্ঠিত টুর্নামেন্টে পুরুষ দলগুলোর জন্য মোট ৬৫ কোটি ৫০ লাখ ডলার প্রাইজমানি রাখা হয়েছিল।
২০২৩ সালে সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। অধিকাংশ সম্প্রচার প্রতিষ্ঠানের ধারণা ছিল, পুরুষদের বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার সঙ্গেই নারী বিশ্বকাপের স্বত্বও তারা পেয়ে গেছে। তখন সম্প্রচারকদের ওপর ক্ষোভ প্রকাশ করে ইনফান্তিনো বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য অবশ্যই ২০২৬ সালের পুরুষ এবং ২০২৭ সালের নারী বিশ্বকাপে প্রাইজমানির ক্ষেত্রে সমতা আনা।’
ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করল ভারত
ফিফা সভাপতি আরও বলেন, ‘আমরা নিজেরাই এই লক্ষ্য নির্ধারণ করেছি। ফিফা শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমেও এগিয়ে আসছে… তবে দুঃখের বিষয় হলো, ইন্ডাস্ট্রির সবাই এই পথে হাঁটছে না। আমার প্রিয় বন্ধু সম্প্রচারক এবং স্পন্সরদের এই বিষয়ে আরও অনেক কিছু করতে হবে।’
বিশ্বকাপ শুরুর ঠিক আগে ইনফান্তিনোর এই অভিযোগ বাণিজ্যিক বাজারকে সন্তুষ্ট করতে বা নাড়া দিতে পারেনি। বরং এতে অনেকে বেশ ক্ষুব্ধ হন। কারণ, সমালোচকদের দাবি, ফিফা আন্তর্জাতিক নারী ফুটবলে যতটা বিনিয়োগ করেছে, তাঁরা নিজেদের দেশের অভ্যন্তরীণ নারী ফুটবনে তার চেয়ে অনেক বেশি বিনিয়োগ করে আসছিলেন।
ফিফা এরই মধ্যে নিশ্চিত করেছে, ২০২৭ সালের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো পুরুষ বিশ্বকাপের দলগুলোর সমান প্রস্তুতিমূলক অর্থ পাবে। প্রতিটি দলের জন্য এই অর্থ দ্বিগুণ করে ২৫ লাখ ডলার করা হচ্ছে।
এস এম/ ৩১ অক্টোবর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করে ২২ কোটি ডলার করছে ফিফা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: ফিফাআবুধাবি,৩১ অক্টোবর-নারী বিশ্বকাপ ফুটবলের প্রাইজমানি দ্বিগুণ করতে যাচ্ছে ফিফা। তবে পুরুষদের বিশ্বকাপের সমান প্রাইজমানি দেওয়ার লক্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন