হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে ফুটবল, প্রথমার্ধেই তিন গোলের লিড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ব্রাসিলিয়া, ২০ জুন – বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

পুরো ম্যাচে সেলেসাওদের দাপুটে ফুটবলের সামনে হাইতি কার্যত কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ম্যাচের শুরুর দিকে হাইতির ডিফেন্ডাররা কিছুটা শৃঙ্খলা বজায় রাখলেও ব্রাজিলের ক্রমাগত আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

খেলার চতুর্থ মিনিটে ডগলাস সান্তোসকে ফাউল করার দায়ে হলুদ কার্ড পান হাইতির কার্লেন্স আর্কুস। ২০২৬ বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত এটিই দ্রুততম হলুদ কার্ডের রেকর্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারায়েসের অসাধারণ এক পাস থেকে রাফিনহা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

অবশেষে ম্যাচের ২৩ মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় ব্রাজিল। গিমারায়েসের পাস থেকে বল পেয়ে ভিনিসিয়ুস জুনিয়র বক্সে ঢুকে জোরালো শট নেন। হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে বলটি ঠেকাতে চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ডিফেন্ডার ডেলক্রোয়ার ক্লিয়ার করার চেষ্টায় বল কুনহার গায়ে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলটি ছিল ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ফিলিপে কুতিনহোর গোলের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের দ্রুততম গোল।

৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। ভিনিসিয়ুসের নিখুঁত পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দূরহ কোণ থেকে অসাধারণ এক শটে গোল করেন তিনি। এর কিছুক্ষণ পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনা তারকা রাফিনহা। তার বদলে ঝুঁকি না নিয়ে মাঠে নামানো হয় তরুণ প্রতিভা রায়ানকে।

এনএন/ ২০ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে ফুটবল, প্রথমার্ধেই তিন গোলের লিড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে ফুটবল, প্রথমার্ধেই তিন গোলের লিড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২০ জুন – বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাথিউস কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়ুস জুনিয়রের এক গোলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।পুরো ম্যাচে সেলেসাওদের দাপুটে ফুটবলের সামনে হাইতি কার্যত কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ম্যাচের শুরুর দিকে হাইতির ডিফেন্ডাররা কিছুটা শৃঙ্খলা বজায় রাখলেও ব্রাজিলের ক্রমাগত আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের।খেলার চতুর্থ মিনিটে ডগলাস সান্তোসকে ফাউল করার দায়ে হলুদ কার্ড পান হাইতির কার্লেন্স আর্কুস। ২০২৬ বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত এটিই দ্রুততম হলুদ কার্ডের রেকর্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারায়েসের অসাধারণ এক পাস থেকে রাফিনহা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।অবশেষে ম্যাচের ২৩ মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় ব্রাজিল। গিমারায়েসের পাস থেকে বল পেয়ে ভিনিসিয়ুস জুনিয়র বক্সে ঢুকে জোরালো শট নেন। হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে বলটি ঠেকাতে চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ডিফেন্ডার ডেলক্রোয়ার ক্লিয়ার করার চেষ্টায় বল কুনহার গায়ে লেগে জালে জড়িয়ে যায়। এই গোলটি ছিল ২০১৮ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ফিলিপে কুতিনহোর গোলের পর বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের দ্রুততম গোল।৩৬ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা। ভিনিসিয়ুসের নিখুঁত পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দূরহ কোণ থেকে অসাধারণ এক শটে গোল করেন তিনি। এর কিছুক্ষণ পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বার্সেলোনা তারকা রাফিনহা। তার বদলে ঝুঁকি না নিয়ে মাঠে নামানো হয় তরুণ প্রতিভা রায়ানকে।এনএন/ ২০ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×