হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


ঢাকা, ১১ মে – বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৯৫। এই স্কোর অনুযায়ী মেগাসিটি ঢাকার বাতাসের মানকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

একই সময়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৭ ও ১৫৬। এছাড়া ১৩৭ ও ১৩০ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের চেংডু এবং ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরগুলোর বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বায়ুমানের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলা হয়। শূন্য থেকে ৫০ স্কোর ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০ এর বেশি স্কোরকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরে যাওয়ার ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মে – বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।সোমবার সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর ছিল ১৯৫। এই স্কোর অনুযায়ী মেগাসিটি ঢাকার বাতাসের মানকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।একই সময়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হানোই। শহর দুটির স্কোর যথাক্রমে ১৫৭ ও ১৫৬। এছাড়া ১৩৭ ও ১৩০ স্কোর নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে চীনের চেংডু এবং ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরগুলোর বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে প্রতিবেদনে জানানো হয়েছে।বায়ুমানের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে অস্বাস্থ্যকর বলা হয়। শূন্য থেকে ৫০ স্কোর ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০ এর বেশি স্কোরকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরে যাওয়ার ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×