শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান আসিফ আকবর

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – দেশের ক্রিকেটাঙ্গনে ঘরোয়া লিগের ব্যস্ততার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাংগঠনিক দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর।

গত রোববার বিসিবির পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বিভাগের পূর্ববর্তী চেয়ারম্যান ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করায় আসিফকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত পরিচালক ইশতিয়াক সাদেক সময়ের স্বল্পতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছিলেন। যদিও বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। অন্যদিকে পরিচালক নির্বাচিত হওয়ার পর থেকেই বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে ছিলেন আসিফ আকবর। এখন তার কাঁধে গেম ডেভেলপমেন্ট বিভাগের বাড়তি দায়িত্বও অর্পিত হলো।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: