হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবির নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ৮ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের একদিন পরই পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার বিসিবি সভাপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র মীর শাকরুল আলম সীমান্ত তার চিঠিতে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন

ফিফা সভাপতি পদে আবারও জিততে এশিয়ার ফুটবল নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ইনফান্তিনো

রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এই পরিচালক জানান, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ সব দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত রয়েছে।

এমন পরিস্থিতিতে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংস্থায় পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্বশীলতার জায়গা থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন।

এর আগে রোববার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম ইকবাল। এ ছাড়াও সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু প্রত্যেকে ৭২টি করে ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এবং চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল রয়েছেন।

এ ছাড়াও সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী ও রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এনএন/ ৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিসিবির নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবির নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্তের পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের একদিন পরই পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার বিসিবি সভাপতি বরাবর তিনি তার পদত্যাগপত্র জমা দেন।প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র মীর শাকরুল আলম সীমান্ত তার চিঠিতে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এই পরিচালক জানান, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থায় পারিবারিক ব্যবসার গুরুত্বপূর্ণ সব দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত রয়েছে।এমন পরিস্থিতিতে বিসিবির মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংস্থায় পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্বশীলতার জায়গা থেকেই তিনি সরে দাঁড়িয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন।এর আগে রোববার অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর তামিম ইকবাল। এ ছাড়াও সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু প্রত্যেকে ৭২টি করে ভোট পেয়ে নির্বাচিত হন।নির্বাচনে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এবং চট্টগ্রাম বিভাগ থেকে মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দীন চৌধুরী কামরুল রয়েছেন।এ ছাড়াও সিলেট বিভাগ থেকে আবদুল কাইয়ুম চৌধুরী ও রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।এনএন/ ৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×