হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত: আইসিসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন


ঢাকা, ১৭ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়ে সৃষ্ট বিতর্ক ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে বিসিবির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, এই তদন্তকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইসিসির সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

বিগত সরকারের আমলে ক্রিকেট বোর্ডের ওপর সরাসরি হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, তদন্ত কমিটি সাবেক নির্বাচন কমিশন, বর্তমান বোর্ড এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা উদঘাটন করবে।

কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের উদাহরণ টেনে তিনি বলেন, বিগত নির্বাচনের সময় জেলা প্রশাসকরা একবার কাউন্সিলর তালিকা পাঠানোর পরও বর্তমান প্রেসিডেন্ট বুলবুলের চিঠির প্রেক্ষিতে দ্বিতীয়বার তালিকা পাঠানো হয়েছিল যা দৃশ্যমান একটি ঘটনা। এছাড়া সম্প্রতি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠক করেছেন।

মিঠুনের নেতৃত্বে আসা ওই দলের সঙ্গে আলোচনায় তিনি ঈদের পর বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত: আইসিসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত: আইসিসির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ মার্চ – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিয়ে সৃষ্ট বিতর্ক ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।ক্লাব ও বিভাগীয় কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে বিসিবির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, এই তদন্তকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইসিসির সঙ্গে আলোচনা করেই যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।বিগত সরকারের আমলে ক্রিকেট বোর্ডের ওপর সরাসরি হস্তক্ষেপের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, তদন্ত কমিটি সাবেক নির্বাচন কমিশন, বর্তমান বোর্ড এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে প্রকৃত ঘটনা উদঘাটন করবে।কাউন্সিলরশিপ নিয়ে অনিয়মের উদাহরণ টেনে তিনি বলেন, বিগত নির্বাচনের সময় জেলা প্রশাসকরা একবার কাউন্সিলর তালিকা পাঠানোর পরও বর্তমান প্রেসিডেন্ট বুলবুলের চিঠির প্রেক্ষিতে দ্বিতীয়বার তালিকা পাঠানো হয়েছিল যা দৃশ্যমান একটি ঘটনা। এছাড়া সম্প্রতি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গেও তিনি বৈঠক করেছেন।মিঠুনের নেতৃত্বে আসা ওই দলের সঙ্গে আলোচনায় তিনি ঈদের পর বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×