হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বুলেটপ্রুফ ‘বালতি’তে মাথা ঢেকে আদালতে ইমরান খান!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ০৫ এপ্রিল – নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য দেখতে খানিকটা অদ্ভুত বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান। বুধবার কালো রঙের এই বিশেষ হেলমেট পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন তিনি।

পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই। ইতোমধ্যে এই বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ভিডিওটিতে দেখা গেছে, ছয়জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। চলাচলের সময় তিনি যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তা নিশ্চিত করার জন্য তার পেছনে এক ব্যক্তিও রয়েছেন।

ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন অসংখ্য নেটিজেন। সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।’ আরেকজন লিখেছেন, ‘এই দৃশ্য সত্য হতে পারে না।’

প্রসঙ্গত, গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে।

এছাড়াও ইমরানের বিরুদ্ধে আরও ৩টি মামলা চলছে এই আদালতে। সবগুলোতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি।

লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে বর্তমানে সুস্থ আছেন ইমরান খান। তবে কিছুদিন আগে চিকিৎসককে উদ্ধৃত করে তিনি বলেছেন, তার ডান পায়ের আঘাত এখনও সারেনি এবং পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বুলেটপ্রুফ ‘বালতি’তে মাথা ঢেকে আদালতে ইমরান খান!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বুলেটপ্রুফ ‘বালতি’তে মাথা ঢেকে আদালতে ইমরান খান!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ০৫ এপ্রিল – নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য দেখতে খানিকটা অদ্ভুত বুলেটপ্রুফ হেলমেট পরে আদালতে উপস্থিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা ইমরান খান। বুধবার কালো রঙের এই বিশেষ হেলমেট পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে হাজিরা দিতে আসেন তিনি। পাকিস্তানের নেটিজেনরা এই হেলমেটটির নাম দিয়েছেন ‘বুলেটপ্রুফ বালতি’। হেলমেটটি দেখতেও বালতির মতোই। ইতোমধ্যে এই বালতি সদৃশ্য হেলমেট পরা অবস্থায় ইমরানের আদালতে প্রবেশের দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটিতে দেখা গেছে, ছয়জন নিরাপত্তাকর্মী কালো রঙের বড় চার কোনা বোর্ড উঁচু করে ধরে ইমরান খানকে নিরাপত্তা দিয়ে আদালত চত্বর ধরে এগিয়ে যাচ্ছেন, আর তাদের একদম মাঝখানে বালতির মতো দেখতে হেলমেট পরে এগিয়ে যাচ্ছেন ইমরান খান। চলাচলের সময় তিনি যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তা নিশ্চিত করার জন্য তার পেছনে এক ব্যক্তিও রয়েছেন। ভাইরাল হওয়া সেই ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্যও করেছেন অসংখ্য নেটিজেন। সেসবের অধিকাংশই হাস্যোদ্দীপক, কৌতুককর। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘আমার জীবনে এই প্রথম এত হাস্যকর নিরাপত্তা ব্যবস্থা দেখলাম।’ আরেকজন লিখেছেন, ‘এই দৃশ্য সত্য হতে পারে না।’ প্রসঙ্গত, গত নভেম্বরে নিজের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের লংমার্চ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। সেই ঘটনার জেরে দায়ের হওয়া মামলার বিচার চলছে লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে আরও ৩টি মামলা চলছে এই আদালতে। সবগুলোতেই অবশ্য আগাম জামিন পেয়েছেন তিনি। লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে বর্তমানে সুস্থ আছেন ইমরান খান। তবে কিছুদিন আগে চিকিৎসককে উদ্ধৃত করে তিনি বলেছেন, তার ডান পায়ের আঘাত এখনও সারেনি এবং পায়ের অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৫ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×