হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেগমগঞ্জে পরীক্ষা চলাকালে মাথায় ফ্যান পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


নোয়াখালী, ২৬ এপ্রিল – নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে মো. নিয়ামুল হাসান নামের এক পরীক্ষার্থীর মাথার ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছেন ওই শিক্ষার্থী।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর হঠাৎ করে ঘুরন্ত ফ্যানটি নিয়ামুলের ওপর ছিঁড়ে পড়ে। ফ্যানের পাখার আঘাতে তার মাথার এক পাশ কেটে যায়। এই আকস্মিক ঘটনায় ওই হলের অন্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরীক্ষার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।

আহত নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাফরুল হুসাইনের ছেলে।

ঘটনার খবর পাওয়ার পর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা হাসপাতালের একটি মেডিকেল টিম দ্রুত কেন্দ্রে পৌঁছায়। তারা আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে চিকিৎসা দেওয়ার পর শিক্ষার্থীটি পরীক্ষা দিতে সক্ষম হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

বেগমগঞ্জে পরীক্ষা চলাকালে মাথায় ফ্যান পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেগমগঞ্জে পরীক্ষা চলাকালে মাথায় ফ্যান পড়ে আহত এসএসসি পরীক্ষার্থী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নোয়াখালী, ২৬ এপ্রিল – নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে মো. নিয়ামুল হাসান নামের এক পরীক্ষার্থীর মাথার ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করেছেন ওই শিক্ষার্থী।রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর হঠাৎ করে ঘুরন্ত ফ্যানটি নিয়ামুলের ওপর ছিঁড়ে পড়ে। ফ্যানের পাখার আঘাতে তার মাথার এক পাশ কেটে যায়। এই আকস্মিক ঘটনায় ওই হলের অন্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পরীক্ষার স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে।আহত নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাফরুল হুসাইনের ছেলে।ঘটনার খবর পাওয়ার পর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা হাসপাতালের একটি মেডিকেল টিম দ্রুত কেন্দ্রে পৌঁছায়। তারা আহত শিক্ষার্থীকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে চিকিৎসা দেওয়ার পর শিক্ষার্থীটি পরীক্ষা দিতে সক্ষম হয়েছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।এনএন/ ২৬ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×