হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ অক্টোবর – বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

ডাকসুর সাবেক ভিপি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।

তিনি বলেন, আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমরা মনের মতো বাংলাদেশ গড়তে চাই, মানের মতো রাষ্ট্র সাজাতে চাই।

নুরুল হক নুর বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুনে ধরা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো তাড়া নেই।

এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ অক্টোবর – বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।ডাকসুর সাবেক ভিপি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরামর্শ নিন। বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিন।তিনি বলেন, আমরা আর রক্ত দিতে চাই না, জীবন দিতে চাই না। আমরা মনের মতো বাংলাদেশ গড়তে চাই, মানের মতো রাষ্ট্র সাজাতে চাই।নুরুল হক নুর বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে আমরা ঘুনে ধরা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা মেরামত করাতে চাই। রাষ্ট্র সংস্কার করতে চাই। নির্বাচন নিয়ে আমাদের কোনো তাড়া নেই।এ সময় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৯ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×