হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত অন্তত ৬৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন


ব্রাসিলিয়া, ২৯ অক্টোবর – অপরাধবিরোধী পুলিশের অভিযানে ব্রাজিলের রাজধানী শহর রিও ডি জেনিরোতে ৬৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও মাদক চোরাচালানসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র তথ্য মতে, মাদক চোরাচালান ও সংগঠিত অপরাধবিরোধী বিশেষ পদক্ষেপ ‘অপারেশন কনটেইনমেন্ট’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিজানে কুখ্যাত অপরাধচক্র ‘কমান্ডো ভেরমেলহো’ (রেড কমান্ড)-এর সদস্যদের টার্গেট করা হয়।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে প্রায় ২,৫০০ পুলিশ সদস্য এই অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযানটি মূলত রাজধানীর আলেমাও ও পেনা ফাভেলা বস্তি এলাকায় পরিচালিত হয়েছে। এ ঘটনায় বস্তি এলাকা থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গভর্নর ক্লাউদিও কাস্ত্রো এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে ৬০ জন অপরাধীকে হত্যা করা হয়েছে। এটি ছিল একটি বৃহৎ আইনশৃঙ্খলা অভিযান, যেখানে ২৫০টিরও বেশি গ্রেফতার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের লক্ষ্য ছিল রেড কমান্ডের সম্প্রসারণ রোধ করা এবং রিও ও অন্যান্য রাজ্যের অপরাধী নেতাদের আটক করা।

তবে গভর্নর কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, আমরা একটি অপরাধমুক্ত রিও ডি জেনিরো ও ব্রাজিল চাই। নিরাপত্তা ব্যবস্থা যত শক্তিশালী হবে, মানুষ তত স্বাধীনভাবে বাঁচতে পারবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৯ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত অন্তত ৬৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত অন্তত ৬৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ২৯ অক্টোবর – অপরাধবিরোধী পুলিশের অভিযানে ব্রাজিলের রাজধানী শহর রিও ডি জেনিরোতে ৬৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়াও মাদক চোরাচালানসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।বার্তা সংস্থা এএফপি’র তথ্য মতে, মাদক চোরাচালান ও সংগঠিত অপরাধবিরোধী বিশেষ পদক্ষেপ ‘অপারেশন কনটেইনমেন্ট’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিজানে কুখ্যাত অপরাধচক্র ‘কমান্ডো ভেরমেলহো’ (রেড কমান্ড)-এর সদস্যদের টার্গেট করা হয়।সাঁজোয়া যান ও হেলিকপ্টার নিয়ে প্রায় ২,৫০০ পুলিশ সদস্য এই অভিযানে অংশ নিয়েছিলেন। অভিযানটি মূলত রাজধানীর আলেমাও ও পেনা ফাভেলা বস্তি এলাকায় পরিচালিত হয়েছে। এ ঘটনায় বস্তি এলাকা থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে।গভর্নর ক্লাউদিও কাস্ত্রো এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে ৬০ জন অপরাধীকে হত্যা করা হয়েছে। এটি ছিল একটি বৃহৎ আইনশৃঙ্খলা অভিযান, যেখানে ২৫০টিরও বেশি গ্রেফতার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে।তিনি আরও বলেন, অভিযানের লক্ষ্য ছিল রেড কমান্ডের সম্প্রসারণ রোধ করা এবং রিও ও অন্যান্য রাজ্যের অপরাধী নেতাদের আটক করা।তবে গভর্নর কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ লিখেছেন, আমরা একটি অপরাধমুক্ত রিও ডি জেনিরো ও ব্রাজিল চাই। নিরাপত্তা ব্যবস্থা যত শক্তিশালী হবে, মানুষ তত স্বাধীনভাবে বাঁচতে পারবে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৯ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×