হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন আইএসবধূ শামীমা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


লন্ডন, ২২ ফেব্রুয়ারি – ইসলামিক স্টেটে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় চলে যাওয়া তৎকালীন স্কুলছাত্রী শামীমা বেগম তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন। খবর: দ্য গার্ডিয়ান’র।

গত নভেম্বরে পাঁচ দিনব্যাপী এ আপিলের শুনানি হয়। আজ বুধবার যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশন (সিয়াক) শামীমার দাবি নাকচ করে দিয়ে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। কমিশন জানায়, শামীমার নাগরিকত্ব বাতিল আইনগতভাবে সঠিক ছিল।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

২০১৫ সালের ফেব্রুয়ারিতে আরও দুই স্কুলবন্ধুর সঙ্গে পূর্ব লন্ডনের বাড়ি ছেড়ে সিরিয়ায় ইসলামিক স্টেট দখলকৃত এলাকায় পাড়ি জমান বাংলাদেশি বংশোদ্ভুত পরিবারে জন্ম নেওয়া শামীমা বেগম। ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন শামীমা বেগম।

বর্তমানে ২৩ বছর বয়সি শামীরা উত্তরপূর্ব সিরিয়ার আল-রোজ শরণার্থী শিবিরে আছেন। ওই শিবিরকে তিনি ‘কারাগারের চেয়েও জঘন্য’ হিসেবে বর্ণনা করেন। কারণ সেখানে বন্দিদশার কোনো সীমাপরিসিমা নেই।

আপিল কমিশনের এই রায়ের ফলে শামীমার যুক্তরাজ্যে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে পড়ল।

সূত্র: সমকাল
এম ইউ/২২ ফেব্রুয়ারি ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন আইএসবধূ শামীমা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন আইএসবধূ শামীমা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন আইএসবধূ শামীমা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২২ ফেব্রুয়ারি – ইসলামিক স্টেটে যোগ দিতে যুক্তরাজ্য ছেড়ে সিরিয়ায় চলে যাওয়া তৎকালীন স্কুলছাত্রী শামীমা বেগম তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন। খবর: দ্য গার্ডিয়ান’র। গত নভেম্বরে পাঁচ দিনব্যাপী এ আপিলের শুনানি হয়। আজ বুধবার যুক্তরাজ্যের বিশেষ অভিবাসন আপিল কমিশন (সিয়াক) শামীমার দাবি নাকচ করে দিয়ে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। কমিশন জানায়, শামীমার নাগরিকত্ব বাতিল আইনগতভাবে সঠিক ছিল। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আরও দুই স্কুলবন্ধুর সঙ্গে পূর্ব লন্ডনের বাড়ি ছেড়ে সিরিয়ায় ইসলামিক স্টেট দখলকৃত এলাকায় পাড়ি জমান বাংলাদেশি বংশোদ্ভুত পরিবারে জন্ম নেওয়া শামীমা বেগম। ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিলেন শামীমা বেগম। বর্তমানে ২৩ বছর বয়সি শামীরা উত্তরপূর্ব সিরিয়ার আল-রোজ শরণার্থী শিবিরে আছেন। ওই শিবিরকে তিনি ‘কারাগারের চেয়েও জঘন্য’ হিসেবে বর্ণনা করেন। কারণ সেখানে বন্দিদশার কোনো সীমাপরিসিমা নেই। আপিল কমিশনের এই রায়ের ফলে শামীমার যুক্তরাজ্যে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে পড়ল। সূত্র: সমকাল এম ইউ/২২ ফেব্রুয়ারি ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে করা আপিলে হারলেন আইএসবধূ শামীমা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×