হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন


পাল্লেকেলে, ২৫ ফেব্রুয়ারি – পাল্লেকেলেতে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

সুপার এইট পর্বে এটি ইংলিশদের টানা দ্বিতীয় জয়।অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে একটি পরিত্যক্ত ও একটি হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান দল।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ম্যাচটিতে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে সতীর্থদের ব্যর্থতার মধ্যেও ১৬৫ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ইংলিশরা। দলীয় ৩৫ রানে ৩টি এবং ৫৮ রানে ৪টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ফিল সল্ট, জস বাটলার এবং জ্যাকব বেথেল দ্রুত সাজঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন হ্যারি ব্রুক। তিনি ২৮ বলে অর্ধশতক পূর্ণ করার পর ৫০ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।

৫১ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০০ রানের ইনিংস খেলে যখন তিনি আউট হন, তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ ওভারে মাত্র ১০ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজের জোড়া আঘাতে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও জোফরা আর্চার শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের ৬৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। এছাড়া বাবর আজম ২৫ এবং শেষদিকে শাদাব খান ১১ বলে ২৩ রান করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পাল্লেকেলে, ২৫ ফেব্রুয়ারি – পাল্লেকেলেতে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।সুপার এইট পর্বে এটি ইংলিশদের টানা দ্বিতীয় জয়।অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে একটি পরিত্যক্ত ও একটি হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে পাকিস্তান দল।ম্যাচটিতে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে সতীর্থদের ব্যর্থতার মধ্যেও ১৬৫ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করে ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে ইংলিশরা। দলীয় ৩৫ রানে ৩টি এবং ৫৮ রানে ৪টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ফিল সল্ট, জস বাটলার এবং জ্যাকব বেথেল দ্রুত সাজঘরে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন হ্যারি ব্রুক। তিনি ২৮ বলে অর্ধশতক পূর্ণ করার পর ৫০ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি।৫১ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১০০ রানের ইনিংস খেলে যখন তিনি আউট হন, তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ ওভারে মাত্র ১০ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজের জোড়া আঘাতে কিছুটা নাটকীয়তা তৈরি হলেও জোফরা আর্চার শেষ ওভারে বাউন্ডারি হাঁকিয়ে ৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন।এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাহিবজাদা ফারহানের ৬৩ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। এছাড়া বাবর আজম ২৫ এবং শেষদিকে শাদাব খান ১১ বলে ২৩ রান করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×