হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৭ আগস্ট – ভারত ও পাকিস্তানের গত মে মাসের সামরিক সংঘাতের সময় গুলি করে ভূপাতিত করা ভারতীয় ছয়টি যুদ্ধবিমানের ভিডিওচিত্র ইসলামাবাদের কাছে আছে। ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও পাকিস্তানের হাতে থাকার এই দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। রোববার পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোহসিক নাকভি বলেছেন, গত মে মাসে দুই দেশের সামরিক সংঘর্ষের সময় ভারতীয় বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এসব বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

গত মে মাসে ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগাম হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা অভিযোগ তুলে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে।

দুই দেশের এই সামরিক সংঘাতের সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, সংঘাতের সময় ভারতের সামরিক বাহিনীর বহরে থাকা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। ভারতের সেনাপ্রধানও পাকিস্তানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছেন। তবে ছয়টি যুদ্ধবিমান হারানোর কথা অস্বীকার করেছেন তিনি।

রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নাকভি বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সংশ্লিষ্ট এবং অনেক তথ্য সম্পর্কে অবগত ছিলেন।

তিনি বলেন, দুটি ঘটনায় সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি ঘাঁটিতে আঘাত হানে। তবে সেগুলোর একটিও লক্ষ্যভেদ করতে পারেনি। কিছু সীমান্তের ভেতরে পড়েছে, কিছু বাইরে গিয়ে বিস্ফোরিত হয়েছে।

দেশটির এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, তখন সেগুলো সামরিক স্থাপনা নিশানা করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়। আমরা তাদের অন্যতম বৃহৎ জ্বালানি ডিপো ধ্বংস করেছি। তবে কোনও বেসামরিক হতাহত হয়নি। তখনই বুঝেছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করছেন।

তিনি বলেন, রাওয়ালপিন্ডির কাছের নূর খান বিমানঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হলেও কোনও ক্ষতি হয়নি। কেবল একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়, যেখানে একজন বিমানবাহিনীর সদস্য নিহত হন।

গত ৬-৭ মে রাতে পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায় ভারত। এই হামলায় দেশটিতে অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হন। এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১১:২১ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৭ আগস্ট – ভারত ও পাকিস্তানের গত মে মাসের সামরিক সংঘাতের সময় গুলি করে ভূপাতিত করা ভারতীয় ছয়টি যুদ্ধবিমানের ভিডিওচিত্র ইসলামাবাদের কাছে আছে। ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও পাকিস্তানের হাতে থাকার এই দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। রোববার পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।মোহসিক নাকভি বলেছেন, গত মে মাসে দুই দেশের সামরিক সংঘর্ষের সময় ভারতীয় বিমানবাহিনীর ছয়টি যুদ্ধবিমান গুলি চালিয়ে ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এসব বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ পাকিস্তানের কাছে আছে।গত মে মাসে ভারত-অধিকৃত জম্মু-কাশ্মিরের পেহেলগাম হামলার ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করে ভারত। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে। এই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা অভিযোগ তুলে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পরে পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে।দুই দেশের এই সামরিক সংঘাতের সময় উভয়পক্ষ পাল্টাপাল্টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে। ইসলামাবাদ বলেছে, সংঘাতের সময় ভারতের সামরিক বাহিনীর বহরে থাকা ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। ভারতের সেনাপ্রধানও পাকিস্তানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছেন। তবে ছয়টি যুদ্ধবিমান হারানোর কথা অস্বীকার করেছেন তিনি।রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নাকভি বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সংশ্লিষ্ট এবং অনেক তথ্য সম্পর্কে অবগত ছিলেন।তিনি বলেন, দুটি ঘটনায় সাতটি ভারতীয় ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একটি ঘাঁটিতে আঘাত হানে। তবে সেগুলোর একটিও লক্ষ্যভেদ করতে পারেনি। কিছু সীমান্তের ভেতরে পড়েছে, কিছু বাইরে গিয়ে বিস্ফোরিত হয়েছে।দেশটির এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যখন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি, তখন সেগুলো সামরিক স্থাপনা নিশানা করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন বেসামরিক ক্ষয়ক্ষতি না হয়। আমরা তাদের অন্যতম বৃহৎ জ্বালানি ডিপো ধ্বংস করেছি। তবে কোনও বেসামরিক হতাহত হয়নি। তখনই বুঝেছিলাম, আল্লাহ আমাদের সাহায্য করছেন।তিনি বলেন, রাওয়ালপিন্ডির কাছের নূর খান বিমানঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা হলেও কোনও ক্ষতি হয়নি। কেবল একটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়, যেখানে একজন বিমানবাহিনীর সদস্য নিহত হন।গত ৬-৭ মে রাতে পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায় ভারত। এই হামলায় দেশটিতে অন্তত ৪০ বেসামরিক নাগরিক নিহত হন। এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চলে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×