হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ আগস্ট ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন



নয়াদিল্লি, ২২ আগস্ট – অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪১ জন। রাজ্যের আনাকাপাল্লে শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলেএকটি এসসেন্টিয়া কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।জেলা কালেক্টর বলেছেন, কোনো চুল্লি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। ওই প্ল্যান্টে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন।স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে মধ্যাহ্নভোজের সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তিনি জেলা কালেক্টর ও পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, প্রত্যেককে ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।আগুন নেভাতে ছয়টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং লোকজনকে উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। জেলা কালেক্টর জানিয়েছেন, ওই ইউনিটের ভেতরে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।সূত্র: জাগো নিউজআইএ/ ২২ আগস্ট ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৭

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
[ad_1] নয়াদিল্লি, ২২ আগস্ট – অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৪১ জন। রাজ্যের আনাকাপাল্লে শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলেএকটি এসসেন্টিয়া কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।জেলা কালেক্টর বলেছেন, কোনো চুল্লি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। ওই প্ল্যান্টে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন।স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে মধ্যাহ্নভোজের সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তিনি জেলা কালেক্টর ও পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, প্রত্যেককে ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।আগুন নেভাতে ছয়টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে এবং লোকজনকে উদ্ধারের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। জেলা কালেক্টর জানিয়েছেন, ওই ইউনিটের ভেতরে আটকে পড়া ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।সূত্র: জাগো নিউজআইএ/ ২২ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×