হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন


কলকাতা, ২৪ ডিসেম্বর – ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া দেওয়ার পর নোটগুলো পাওয়া যায়।

এগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের ২ টাকার এতগুলো নোট ভারতে কিভাবে গেলো সেটি এখনো নিশ্চিত না।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ির কাছে যান। তারা দেখতে পান, দুই যুবক নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেলে করে যাচ্ছে। থামতে বললে তারা থামার ভান করে, কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল টান দেয়।

কাস্টমস কর্মকর্তারা ওই দুইজনকে নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া দেন। ওই সময় তারা বাংলাদেশি টাকার বাণ্ডিলগুলো রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়।

বাণ্ডিলসহ নিজেদের জিম্মায় নিয়ে তারা দেখতে পান সেখানে ৬০ হাজার নোট অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা আছে। প্রাথমিক তদন্তে দেখা যায় এগুলো একদম নতুন নোট এবং কখনো ব্যবহার করা হয়নি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ২৪ ডিসেম্বর – ভারতের পশ্চিমবঙ্গের রাইগঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া দেওয়ার পর নোটগুলো পাওয়া যায়।এগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের ২ টাকার এতগুলো নোট ভারতে কিভাবে গেলো সেটি এখনো নিশ্চিত না।একটি সূত্র জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে কাস্টমস বিভাগের একটি দল উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার ঠাকুরবাড়ির কাছে যান। তারা দেখতে পান, দুই যুবক নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেলে করে যাচ্ছে। থামতে বললে তারা থামার ভান করে, কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল টান দেয়।কাস্টমস কর্মকর্তারা ওই দুইজনকে নিজেদের গাড়ি নিয়ে ধাওয়া দেন। ওই সময় তারা বাংলাদেশি টাকার বাণ্ডিলগুলো রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যেতে সমর্থ হয়।বাণ্ডিলসহ নিজেদের জিম্মায় নিয়ে তারা দেখতে পান সেখানে ৬০ হাজার নোট অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা আছে। প্রাথমিক তদন্তে দেখা যায় এগুলো একদম নতুন নোট এবং কখনো ব্যবহার করা হয়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×