হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, বাংলাদেশি ফুটবলারদের অভিনন্দন জানালেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ নভেম্বর – ফুটবলে ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান।

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

তারেক রহমান পোস্টে লেখেন, ‘২২ বছর পর, আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি।’

তিনি জানান, আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উড়বে।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, বাংলাদেশি ফুটবলারদের অভিনন্দন জানালেন তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, বাংলাদেশি ফুটবলারদের অভিনন্দন জানালেন তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ নভেম্বর – ফুটবলে ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান।তারেক রহমান পোস্টে লেখেন, ‘২২ বছর পর, আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দেয় যে শৃঙ্খলা, ঐক্য এবং বিশ্বাসের মাধ্যমে আমরা কী অর্জন করতে পারি।’তিনি জানান, আজকের খেলায় শুরুতে মোরসালিনের গোল এবং দলের নিরলস মনোবল লাখ লাখ হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ সম্পর্কে আশা জাগিয়ে তুলেছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমাদের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেখানে প্রতিভা লালিত ও স্বপ্নগুলো পূরণ হবে আর আমাদের পতাকা আরও উচ্চে উড়বে।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×