হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে অটল পাকিস্তান, আর্থিক ধসের আশঙ্কায় আইসিসির গোপন তৎপরতা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ৩ ফেব্রুয়ারি – আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সরকারের আপত্তির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বড় ধরণের সংকটে পড়েছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে ম্যাচটি অনুষ্ঠিত না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি এবং তাই বিষয়টি সমাধানে পর্দার আড়ালে জোর তৎপরতা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

নির্ধারিত ম্যাচের দিন পনেরো আগে এমন সিদ্ধান্ত আসায় আইসিসি বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে এবং পিসিবির উদ্বেগ আমলে নিয়ে সমাধানের লক্ষ্যে কাজ করছে।

ইতিহাস ঘাঁটলে দেখা যায় নিরাপত্তা বা রাজনৈতিক কারণে ম্যাচ বয়কটের নজির আগেও ছিল। যেমন ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এবং ২০০৩ বিশ্বকাপে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

তবে এবার পাকিস্তানের সিদ্ধান্তের পেছনে ভিন্ন প্রেক্ষাপট রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০১৪ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারায় পিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করে আসছে। এদিকে সম্প্রতি বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং উল্টো টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার মতো ঘটনাও ঘটেছে যা পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে অটল পাকিস্তান, আর্থিক ধসের আশঙ্কায় আইসিসির গোপন তৎপরতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে অটল পাকিস্তান, আর্থিক ধসের আশঙ্কায় আইসিসির গোপন তৎপরতা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ৩ ফেব্রুয়ারি – আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্তে অটল রয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সরকারের আপত্তির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি বড় ধরণের সংকটে পড়েছে।পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে ম্যাচটি অনুষ্ঠিত না হলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি এবং তাই বিষয়টি সমাধানে পর্দার আড়ালে জোর তৎপরতা শুরু করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।নির্ধারিত ম্যাচের দিন পনেরো আগে এমন সিদ্ধান্ত আসায় আইসিসি বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে এবং পিসিবির উদ্বেগ আমলে নিয়ে সমাধানের লক্ষ্যে কাজ করছে।ইতিহাস ঘাঁটলে দেখা যায় নিরাপত্তা বা রাজনৈতিক কারণে ম্যাচ বয়কটের নজির আগেও ছিল। যেমন ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তার অজুহাতে শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ এবং ২০০৩ বিশ্বকাপে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে ম্যাচ খেলেনি যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।তবে এবার পাকিস্তানের সিদ্ধান্তের পেছনে ভিন্ন প্রেক্ষাপট রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০১৪ সালে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুযায়ী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না পারায় পিসিবি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করে আসছে। এদিকে সম্প্রতি বাংলাদেশ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের আবেদন করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে এবং উল্টো টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার মতো ঘটনাও ঘটেছে যা পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।এনএন/ ৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×