নয়াদিল্লি, ২৮ আগস্ট – ভারতের মহারাষ্ট্রের পালঘার বিভাগে একটি চারতলা ভবনের কিছু অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ভবনটিতে এখনো উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ভয়াবহ এ দুর্ঘটনার সময় সেখানে এক বছর বয়সী এক শিশুর জন্মদিনের উৎসব চলছিল বলে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।
গতকাল বুধবার (২৭ আগস্ট) সকালে ভবন ধসের ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপ থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপরদিকে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
গত ৩৬ ঘণ্টা ধরে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আজ সন্ধ্যার মধ্যে এটি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
পিটিআই জানিয়েছে, ভবনটির চার তলায় শিশুটির জন্মদিনের পার্টি চলছিল। দুর্ঘটনায় শিশুটিরও মৃত্যু হয়েছে। অনুমোদনবিহীন ভবনটির ১২টি ফ্ল্যাট পাশ্ববর্তী জায়গায় পড়ে যায়। ভবনটিতে প্রায় ৫০টির মতো ফ্ল্যাট ছিল।
বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেছেন, “মানুষ নাচছিল জন্মদিন উদযাপন করছিল। তখন পুরো ভবনটি যেন কার্ডের মতো ধসে পড়ে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ আগস্ট ২০২৫




মন্তব্য করুন