হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ৬, আহত ২২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর – গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ধসে পড়েছে দেয়াল। আর তাতেই নিহত হয়েছেন অন্তত ৬ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। এমনই এক ঘটনার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হলুদের অনুষ্ঠান চলাকালে একটি সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় দুই শিশুসহ চার নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর বয়স দুই ও তিন বছর। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

জানা গেছে, জেলার ঘোসি রোডওয়েজ স্ট্যান্ডের কাছে একটি সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। পরে ধসের কারণে প্রাচীরের ধ্বংসস্তূপে আটকা পড়েন নারীরা। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

জেলার এসপি অবিনাশ পান্ডে বলেন, দেয়াল ধসে দুই শিশু ও চার নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২২ নারী। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ৬, আহত ২২ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ৬, আহত ২২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ৬, আহত ২২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর – গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ধসে পড়েছে দেয়াল। আর তাতেই নিহত হয়েছেন অন্তত ৬ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। এমনই এক ঘটনার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, হলুদের অনুষ্ঠান চলাকালে একটি সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় দুই শিশুসহ চার নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর বয়স দুই ও তিন বছর। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জেলার ঘোসি রোডওয়েজ স্ট্যান্ডের কাছে একটি সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। পরে ধসের কারণে প্রাচীরের ধ্বংসস্তূপে আটকা পড়েন নারীরা। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। জেলার এসপি অবিনাশ পান্ডে বলেন, দেয়াল ধসে দুই শিশু ও চার নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২২ নারী। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: কালবেলা আইএ/ ০৯ ডিসেম্বর ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ৬, আহত ২২ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×