হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’ প্রদর্শন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২৪ ডিসেম্বর – বক্স অফিসে ‘পাঠান’, ‘জওয়ান’র মতো কাঁপন ধরাতে না পারলেও ‘ডানকি’র কন্টেন্টই আসল কিং। ‘ডানকি’র প্রেক্ষাপট শরণার্থীদের সমস্যা।

যার শিকড় আরও গভীর। আর সেই সিনেমাই এবার দেখানো হবে ভারতের রাষ্ট্রপতি ভবনে।
বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক। আর ঠিক সেই প্রেক্ষিতেই রাষ্ট্রপতি ভবনের বিনোদনের তালিকায় ঠাঁই পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান অভিনীত এই সিনেমা।

আরও পড়ুন

পারশা মাহজাবীনের বিয়ে ও আসাদ নূরকে নিয়ে খোলাসা: সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলল শিল্পীর স্ট্যাটাস

এদিকে, রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’ দেখানোর খবর প্রকাশ্যে আসতেই শাহরুখ ভক্তরা এই সিনেমাকে করমুক্ত করার দাবি তুলেছে।

চিরাচরিত রাজকুমার হিরানি স্টাইলের রান্না না হলেও তিন দিনে নয় নয় করে গোটা বিশ্বে ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ডানকি’। প্রভাসের ‘সালার’ ঝড়ে ভারতের গণ্ডিতে খুব একটা ব্যবসা করতে না পারলেও আন্তর্জাতিক ময়দানের সুবাদে একশো কোটির ক্লাবে শেষমেশ ঢুকতে পেরেছে শাহরুখের সিনেমা।

বক্স অফিসের হিসেব বলছে, গোটা ভারতে প্রথম দিন ‘ডানকি’ ব্যবসা করেছে প্রায় ৩৫ কোটি। যা কিনা ‘পাঠান’, ‘জওয়ান’র তুলনায় অনেকটাই কম। একদিনের ব্যবধানে মুক্তি পাওয়া ‘সালার’র জন্য দক্ষিণী রাজ্যগুলোতে ব্যবসা করতে গিয়ে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে কিং খানকে। কারণ ‘পাঠান’, ‘জওয়ান’র মতো ‘ডানকি’ তামিল-তেলুগু ভাষায় মুক্তি পায়নি। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে দক্ষিণের ব্যবসা মার খেয়েছে।

তবে বক্স অফিসে হাবু-ডুবু খেলেও রোববার, সপ্তাহের দ্বিতীয় দিনের পাওয়া রিপোর্ট বলছে ‘ডানকি’র আয় ১৫০ কোটি পেরিয়ে গিয়েছে। সেই সিনেমাই এবার রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে।

‘ডানকি’তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও আরও রয়েছেন ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।

আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ভারতে রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’ প্রদর্শন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’ প্রদর্শন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৪ ডিসেম্বর – বক্স অফিসে ‘পাঠান’, ‘জওয়ান’র মতো কাঁপন ধরাতে না পারলেও ‘ডানকি’র কন্টেন্টই আসল কিং। ‘ডানকি’র প্রেক্ষাপট শরণার্থীদের সমস্যা। যার শিকড় আরও গভীর। আর সেই সিনেমাই এবার দেখানো হবে ভারতের রাষ্ট্রপতি ভবনে।বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক। আর ঠিক সেই প্রেক্ষিতেই রাষ্ট্রপতি ভবনের বিনোদনের তালিকায় ঠাঁই পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান অভিনীত এই সিনেমা। এদিকে, রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’ দেখানোর খবর প্রকাশ্যে আসতেই শাহরুখ ভক্তরা এই সিনেমাকে করমুক্ত করার দাবি তুলেছে। চিরাচরিত রাজকুমার হিরানি স্টাইলের রান্না না হলেও তিন দিনে নয় নয় করে গোটা বিশ্বে ১৫৭.২২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘ডানকি’। প্রভাসের ‘সালার’ ঝড়ে ভারতের গণ্ডিতে খুব একটা ব্যবসা করতে না পারলেও আন্তর্জাতিক ময়দানের সুবাদে একশো কোটির ক্লাবে শেষমেশ ঢুকতে পেরেছে শাহরুখের সিনেমা। বক্স অফিসের হিসেব বলছে, গোটা ভারতে প্রথম দিন ‘ডানকি’ ব্যবসা করেছে প্রায় ৩৫ কোটি। যা কিনা ‘পাঠান’, ‘জওয়ান’র তুলনায় অনেকটাই কম। একদিনের ব্যবধানে মুক্তি পাওয়া ‘সালার’র জন্য দক্ষিণী রাজ্যগুলোতে ব্যবসা করতে গিয়ে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে কিং খানকে। কারণ ‘পাঠান’, ‘জওয়ান’র মতো ‘ডানকি’ তামিল-তেলুগু ভাষায় মুক্তি পায়নি। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে দক্ষিণের ব্যবসা মার খেয়েছে। তবে বক্স অফিসে হাবু-ডুবু খেলেও রোববার, সপ্তাহের দ্বিতীয় দিনের পাওয়া রিপোর্ট বলছে ‘ডানকি’র আয় ১৫০ কোটি পেরিয়ে গিয়েছে। সেই সিনেমাই এবার রাষ্ট্রপতি ভবনে দেখানো হবে। ‘ডানকি’তে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এছাড়াও আরও রয়েছেন ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র। আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×