হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাসহ আটক ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২১ মে ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ভারত থেকে পালিয়ে আসা তিনজনসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের মোহাম্মদ আলী, লেদা ক্যাম্পের এফ-ব্লকের আবুল ফয়েজ, ভারত থেকে পালিয়ে আসা তৈয়বা খাতুন এবং তার দুই ছেলে নুর সালাম ও ছলিমুল্লাহ।

পৃথক অভিযানে বুধবার ও বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানোর সময় ২৮০ পিস ইয়াবাসহ আরও এক রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি আরও জানান, তৈয়বা খাতুন দুই ছেলেসহ ভারত থেকে পালিয়ে এসে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে রফিকের কাছে আশ্রয় নেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএন পুলিশ। পরে তিনজনকে ক্যাম্প-ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ভারত থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাসহ আটক ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাসহ আটক ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২১ মে ২০২২, ১২:১৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ভারত থেকে পালিয়ে আসা তিনজনসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ৬৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের মোহাম্মদ আলী, লেদা ক্যাম্পের এফ-ব্লকের আবুল ফয়েজ, ভারত থেকে পালিয়ে আসা তৈয়বা খাতুন এবং তার দুই ছেলে নুর সালাম ও ছলিমুল্লাহ। পৃথক অভিযানে বুধবার ও বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। এছাড়া জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানোর সময় ২৮০ পিস ইয়াবাসহ আরও এক রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, তৈয়বা খাতুন দুই ছেলেসহ ভারত থেকে পালিয়ে এসে টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে রফিকের কাছে আশ্রয় নেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে এপিবিএন পুলিশ। পরে তিনজনকে ক্যাম্প-ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×