ঢাকা, ২১ নভেম্বর – রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের জেরে অন্তত চারটি ভবনে ধস ও ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
প্রাথমিক তথ্য অনুযায়ী, পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবন ধসে পড়েছে, কলাবাগান ও বাড্ডায় তিনটি ভবনে ফাটল ও হেলে পড়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আমরা এখন পর্যন্ত চারটি বিল্ডিংয়ের ধস ও হেলে পড়ার খবর নিশ্চিত হতে পেরেছি। এর মধ্যে কসাইটুলিতে ছয়তলা ভবনের একপাশ ধসে পড়েছে। কলাবাগানেও একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
এছাড়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ধসে পড়ার সংবাদে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যায়। যদিও ঘটনার সত্যতা পাওয়া যায়নি।




মন্তব্য করুন