হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে জানালেন ডিএমপি কমিশনার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ অপরাহ্ন


ঢাকা, ৯ ফেব্রুয়ারি – নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তিনি জানান, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজধানীতে কড়া ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ মোট সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেখানে বডি ক্যামেরাও ব্যবহার করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। তার ভাষায়, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

তিনি বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই ধারা থেকে বেরিয়ে এসে এবার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে। ভোট কারচুপির কোনো সুযোগ নেই এবং ভোটের দিন গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে জানালেন ডিএমপি কমিশনার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলে জানালেন ডিএমপি কমিশনার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৯ ফেব্রুয়ারি – নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।তিনি জানান, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজধানীতে কড়া ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ মোট সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেখানে বডি ক্যামেরাও ব্যবহার করা হবে।ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। তার ভাষায়, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।তিনি বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই ধারা থেকে বেরিয়ে এসে এবার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে। ভোট কারচুপির কোনো সুযোগ নেই এবং ভোটের দিন গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×