হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাস মাছ ধরা বন্ধ, কর্মহীন ২ লাখ জেলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন


ভোলা, ২৮ ফেব্রুয়ারি – ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজননের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ১ মার্চ থেকে শুরু হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, আহরণ, বাজারজাতকরণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ।

সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন জেলার দুই লক্ষাধিক জেলে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। মোট ১৯০ কিলোমিটার নদী এলাকাকে মাছের অভয়াশ্রম হিসেবে গণ্য করা হয়।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের নির্দেশ মান্য করে জেলেরা নদী থেকে তাদের নৌকা ও জাল সরিয়ে নিচ্ছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় এই দুই মাস পরিবার পরিজন নিয়ে দিন কাটানো কঠিন হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, নিবন্ধিত ১ লাখ ৬৮ হাজার জেলের মধ্যে ৯০ হাজার ২১৩ জন জেলেকে মাসে ৪০ কেজি করে সরকারি প্রণোদনার চাল দেওয়া হবে। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ১৩ হাজার ৬০০ জেলে বিশেষ খাদ্য সহায়তা পাবেন।

তবে জেলেদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ অপ্রতুল। চালের পাশাপাশি তেল, লবণ ও অন্যান্য নিত্যপণ্যের জন্য নগদ অর্থের প্রয়োজন হয়। তাছাড়া বরাদ্দকৃত চাল সঠিক সময়ে পাওয়া যায় না এবং অনেক প্রকৃত জেলে তালিকা থেকে বাদ পড়েন। এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। তাই চালের পরিবর্তে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন তারা।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাস মাছ ধরা বন্ধ, কর্মহীন ২ লাখ জেলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাস মাছ ধরা বন্ধ, কর্মহীন ২ লাখ জেলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ভোলা, ২৮ ফেব্রুয়ারি – ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজননের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ১ মার্চ থেকে শুরু হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞা। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, আহরণ, বাজারজাতকরণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ।সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মহীন হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন জেলার দুই লক্ষাধিক জেলে। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এবং ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। মোট ১৯০ কিলোমিটার নদী এলাকাকে মাছের অভয়াশ্রম হিসেবে গণ্য করা হয়।নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতিমধ্যে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের নির্দেশ মান্য করে জেলেরা নদী থেকে তাদের নৌকা ও জাল সরিয়ে নিচ্ছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় এই দুই মাস পরিবার পরিজন নিয়ে দিন কাটানো কঠিন হবে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, নিবন্ধিত ১ লাখ ৬৮ হাজার জেলের মধ্যে ৯০ হাজার ২১৩ জন জেলেকে মাসে ৪০ কেজি করে সরকারি প্রণোদনার চাল দেওয়া হবে। এছাড়া ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আরও ১৩ হাজার ৬০০ জেলে বিশেষ খাদ্য সহায়তা পাবেন।তবে জেলেদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় এই বরাদ্দ অপ্রতুল। চালের পাশাপাশি তেল, লবণ ও অন্যান্য নিত্যপণ্যের জন্য নগদ অর্থের প্রয়োজন হয়। তাছাড়া বরাদ্দকৃত চাল সঠিক সময়ে পাওয়া যায় না এবং অনেক প্রকৃত জেলে তালিকা থেকে বাদ পড়েন। এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অনেকে। তাই চালের পরিবর্তে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন তারা।এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×