হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভ্রমণ জটিলতায় স্থগিত আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট সিরিজ, নতুন সূচি ২০২৬ সালে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন


কাবুল, ১১ মার্চ – আঞ্চলিক অস্থিতিশীলতা এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার নির্ধারিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজটি স্থগিত করা হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি এখন ২০২৬ সালের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৩ মার্চ থেকে এই সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সূচি নির্ধারিত ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনটি টি টোয়েন্টি ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এরপর তিনটি একদিনের ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ মার্চ আয়োজনের পরিকল্পনা ছিল। সিরিজটি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় শারজাহ ও দুবাই এই দুই ভেন্যুতেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

তবে মার্চের শুরুতে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত এবং সিরিজ পরিচালনায় লজিস্টিক জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকে বসে। এসব আলোচনায় এমিরেটস ক্রিকেট বোর্ড এবং দুই ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও অংশগ্রহণ করে। শুরুতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সিরিজ চালিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

এ এম/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ভ্রমণ জটিলতায় স্থগিত আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট সিরিজ, নতুন সূচি ২০২৬ সালে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভ্রমণ জটিলতায় স্থগিত আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট সিরিজ, নতুন সূচি ২০২৬ সালে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ১১ মার্চ – আঞ্চলিক অস্থিতিশীলতা এবং ভ্রমণ সংক্রান্ত জটিলতার কারণে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার নির্ধারিত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজটি স্থগিত করা হয়েছে।আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজটি এখন ২০২৬ সালের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৩ মার্চ থেকে এই সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিল।ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সূচি নির্ধারিত ছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনটি টি টোয়েন্টি ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এরপর তিনটি একদিনের ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ মার্চ আয়োজনের পরিকল্পনা ছিল। সিরিজটি আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এমিরেটস ক্রিকেট বোর্ডের সহায়তায় শারজাহ ও দুবাই এই দুই ভেন্যুতেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।তবে মার্চের শুরুতে অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে অংশগ্রহণকারী দলগুলোর যাতায়াত এবং সিরিজ পরিচালনায় লজিস্টিক জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠকে বসে। এসব আলোচনায় এমিরেটস ক্রিকেট বোর্ড এবং দুই ভেন্যুর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষও অংশগ্রহণ করে। শুরুতে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সিরিজ চালিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হয়।এ এম/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×