হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যের চার রুটে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন


দোহা, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে নিজেদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্থগিত হওয়া রুটগুলো হলো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। যাত্রীদের বিষয়টি বিশেষভাবে অবহিত করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। বোসরা ইসলাম আরও জানান, পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে দুবাই ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করা হতে পারে।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জোরদার হচ্ছে প্রতিরক্ষাব্যবস্থা

বিমানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। দেশের ভেতর থেকে ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক কলের ক্ষেত্রে +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

এস এম/ ৯ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মধ্যপ্রাচ্যের চার রুটে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যের চার রুটে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দোহা, ৯ মার্চ – মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে নিজেদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্থগিত হওয়া রুটগুলো হলো কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত এবং সৌদি আরবের দাম্মাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তার মধ্যে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। যাত্রীদের বিষয়টি বিশেষভাবে অবহিত করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই দুটি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। বোসরা ইসলাম আরও জানান, পরিস্থিতির উন্নতি এবং সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে দুবাই ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করা হতে পারে।বিমানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী প্রয়োজনীয় যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। দেশের ভেতর থেকে ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক কলের ক্ষেত্রে +৮৮০৯৬১০৯১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করে যাত্রীরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।এস এম/ ৯ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×