হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ঢাকা থেকে বাতিল আরও ২৪ আন্তর্জাতিক ফ্লাইট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন


ঢাকা, ১৩ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও এর জের ধরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে আজও অন্তত ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের এসব ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের এভিয়েশন খাতের ওপর।

আরও পড়ুন

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ এনআইডি সার্ভার, চালু করতে কাজ করছে ইসি

শুক্রবার বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়ার দুটি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট। এর আগে বৃহস্পতিবার ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এ নিয়ে গত ১৫ দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪৪৭টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল।

এস এম/ ১৩ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ঢাকা থেকে বাতিল আরও ২৪ আন্তর্জাতিক ফ্লাইট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মধ্যপ্রাচ্যে অস্থিরতা: ঢাকা থেকে বাতিল আরও ২৪ আন্তর্জাতিক ফ্লাইট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও এর জের ধরে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে আজও অন্তত ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের এসব ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের এভিয়েশন খাতের ওপর।শুক্রবার বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়ার দুটি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটসের চারটি, জাজিরা এয়ারওয়েজের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট। এর আগে বৃহস্পতিবার ২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এ নিয়ে গত ১৫ দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪৪৭টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটল।এস এম/ ১৩ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×