শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

মধ্যপ্রাচ্যে তিন শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে উত্তেজনা

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


তেহরান, ২৫ ফেব্রুয়ারি – মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ওই অঞ্চলে নজিরবিহীন সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় তিন শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রাখা হয়েছে। বুধবার সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয় যে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে এসব বিমান অবস্থান করছে।

এর বাইরেও ইউএসএস আব্রাহাম লিংকন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। চলতি বছরের শুরু থেকেই এই বিশাল বহর গড়ে তুলতে প্রায় ২৭০টি সি ১৭ ও সি ৫ সামরিক পরিবহন ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ওই অঞ্চলে পাঠানো হয়েছে।

মোতায়েনকৃত বিমানবহরের প্রায় ৭০ শতাংশই যুদ্ধবিমান যার মধ্যে এফ ১৮ এফ ১৫ এবং এফ ৩৫ এর মতো আধুনিক সব যুদ্ধবিমান রয়েছে। বাকি ৩০ শতাংশের মধ্যে রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং বিশেষায়িত যোগাযোগের কাজে ব্যবহৃত বিমান।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: