হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মনোনয়ন নিশ্চিতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা হ্যারিস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ আগস্ট ২০২৪, ১১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৩ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াবেন। দলটির প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন তিনি। শুক্রবার ভার্চুয়াল আয়োজনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের এ পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত।

তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন।

ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস বলেন, দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি।

আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। কারণ এ অবস্থানে তিনি হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদে রয়েছেন।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: রাইজিংবিডি
আইএ/ ০৩ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মনোনয়ন নিশ্চিতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা হ্যারিস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মনোনয়ন নিশ্চিতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা হ্যারিস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট ২০২৪, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৩ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।বিবিসি এক প্রতিবেদনে জানায়, আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াবেন। দলটির প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন তিনি। শুক্রবার ভার্চুয়াল আয়োজনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ই-মেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের এ পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত।তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন।ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে কমলা হ্যারিস বলেন, দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি।আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। কারণ এ অবস্থানে তিনি হবেন প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের পদে রয়েছেন।আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সূত্র: রাইজিংবিডিআইএ/ ০৩ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×