হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মনোনয়ন ফরম তুলেছেন শমসের মবিন চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


সিলেট, ১৯ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শমসের মবিন চৌধুরী। রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

বিভিন্ন দলকে নিয়ে জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন শমসের মবিনের দলের মহাসচিব তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করব। অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করব। আর যদি নাও পারি আমরা হবো প্রধান বিরোধীদল।

 

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- ‘আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচিত, তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, অন্যদিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।’

শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। গত দুটি সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে এখানে বিএনপির প্রার্থী করা হয়। এ নিয়ে স্থানীয় বিএনপিতে দেখা দেয় মতবিরোধ। হতাশ হয়ে পড়েন শমসের মবিন চৌধুরী ও তাঁর অনুসারীরা।

২০১৫ সালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালের অক্টোবরে যোগ দেন বিকল্পধারায়। সেখান থেকে যান তৃণমূল বিএনপিতে। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে তৃণমূল বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পান শমসের মবিন চৌধুরী।

কাউন্সিলের পর গত ১২ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে ‘তৃণমূল বিএনপি’ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানান দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

সূত্র: সিলেটভিউ২৪ডটকম
আইএ/ ১৯ নভেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মনোনয়ন ফরম তুলেছেন শমসের মবিন চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মনোনয়ন ফরম তুলেছেন শমসের মবিন চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১৯ নভেম্বর – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শমসের মবিন চৌধুরী। রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি। বিভিন্ন দলকে নিয়ে জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করবেন বলে জানিয়েছেন শমসের মবিনের দলের মহাসচিব তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, আমরা জোটবদ্ধভাবে ৩০০ আসনে নির্বাচন করব। অনেক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। শক্তিশালী জোট গঠন করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করব। আর যদি নাও পারি আমরা হবো প্রধান বিরোধীদল।   রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মনোনয়ন ফরম সংগ্রহের সময় শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন- ‘আন্তর্জাতিক মহলের একটি অংশের উদ্বেগের কথা আমরা শুনে থাকি। যারা পশ্চিমা বিশ্ব বলে পরিচিত, তারা একদিকে গণহত্যায় সমর্থন দেয়, অন্যদিকে গণতন্ত্রের কথা বলে। এর বাইরে আন্তর্জাতিক মহলের বড় অংশটিই মনে করে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বাংলাদেশের অংশীদারত্বের সিদ্ধান্ত জনগণ নেবে।’ শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। গত দুটি সংসদ নির্বাচনে সিলেট-১ (সিটি করপোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরকে এখানে বিএনপির প্রার্থী করা হয়। এ নিয়ে স্থানীয় বিএনপিতে দেখা দেয় মতবিরোধ। হতাশ হয়ে পড়েন শমসের মবিন চৌধুরী ও তাঁর অনুসারীরা। ২০১৫ সালে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালের অক্টোবরে যোগ দেন বিকল্পধারায়। সেখান থেকে যান তৃণমূল বিএনপিতে। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। সে কাউন্সিলে তৃণমূল বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পান শমসের মবিন চৌধুরী। কাউন্সিলের পর গত ১২ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে ‘তৃণমূল বিএনপি’ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা জানান দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। সূত্র: সিলেটভিউ২৪ডটকমআইএ/ ১৯ নভেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×