হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মরিচ্যায় বিজিবির পৃথক অভিযানে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুইজন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

শহিদ রুবেল::

মাদক পাচার রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির পৃথক দুটি অভিযানে ৯৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজন মাদক চোরাকারবারিকেও আটক করা হয়।

বিজিবি জানায়, ২৭ অক্টোবর দুপুরে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা চেকপোস্টের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ালিয়া চেকপোস্টে অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে একটি ইজিবাইক থামিয়ে যাত্রী মোঃ মনির আহম্মদ (৫০), পিতা-মৃত কালু মিয়া, রামু, কক্সবাজারকে তল্লাশি করা হয়। তার হাতে থাকা শপিং ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এই নিষিদ্ধ মাদকটি মূলত মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এইছাড়াও ২৮ অক্টোবর বিকালে রামু ব্যাটালিয়নের একটি টহল দল মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। বালুখালী থেকে চট্টগ্রামগামী ট্রাকটির চালক মোঃ আব্দুল মোমিন (৩২), পিতা-মৃত হাসেম, রামু, কক্সবাজারকে সন্দেহ করে তল্লাশি করা হয়। ট্রাকের ড্যাশবোর্ডের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মরিচ্যায় বিজিবির পৃথক অভিযানে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুইজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মরিচ্যায় বিজিবির পৃথক অভিযানে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ দুইজন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল:: মাদক পাচার রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির পৃথক দুটি অভিযানে ৯৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজন মাদক চোরাকারবারিকেও আটক করা হয়। বিজিবি জানায়, ২৭ অক্টোবর দুপুরে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা চেকপোস্টের একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়ালিয়া চেকপোস্টে অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে একটি ইজিবাইক থামিয়ে যাত্রী মোঃ মনির আহম্মদ (৫০), পিতা-মৃত কালু মিয়া, রামু, কক্সবাজারকে তল্লাশি করা হয়। তার হাতে থাকা শপিং ব্যাগে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এই নিষিদ্ধ মাদকটি মূলত মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এইছাড়াও ২৮ অক্টোবর বিকালে রামু ব্যাটালিয়নের একটি টহল দল মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। বালুখালী থেকে চট্টগ্রামগামী ট্রাকটির চালক মোঃ আব্দুল মোমিন (৩২), পিতা-মৃত হাসেম, রামু, কক্সবাজারকে সন্দেহ করে তল্লাশি করা হয়। ট্রাকের ড্যাশবোর্ডের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×