হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে কিংবদন্তি গোলরক্ষক ফন ডার সার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৮ জুলাই ২০২৩, ১২:০৭ অপরাহ্ন


অ্যামস্টারডাম, ০৮ জুলাই – ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন নেদারল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক এডউইন ফন ডার সার। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই গোলরক্ষককে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে সারের সাবেক ক্লাব আয়াক্স।

এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ক্রোয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় ফন ডার সারকে। পরবর্তীতে এই ডাচ কিংবদন্তিকে নিবিড় পর্যবেক্ষণে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

নেদারল্যান্ডের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডার সার পরবর্তীতে দেশীয় ক্লাব আয়াক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন। ক্লাবটি জানিয়েছে, ‌‘এডউইনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এখানকার সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছে। আমাদের এখন পূর্ণ মনোযোগ তার সুস্থ হওয়ার দিকে।’

২০০৯ সাল পর্যন্ত আয়াক্সের নির্বাহী প্রধানের দায়িত্বে ছিলেন। তবে ওই বছরই ডাচ লিগে তৃতীয় স্থানে বিদায়ের পর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় আয়াক্স। এরপরই ফন ডার সার পদত্যাগ করেন।

এর আগে ২০১১ সালে ম্যানইউর হয়ে সর্বশেষ খেলেছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক। ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষক ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছিলেন। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এছাড়া তিনি প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আ’য় খেলেছেন জুভেন্টাসের হয়ে।

পরবর্তীতে ২০১২ সালে তিনি আয়াক্সের বোর্ডে যুক্ত হন। এরপর ক্লাবটির প্রধান হন ২০১৬ সালে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে কিংবদন্তি গোলরক্ষক ফন ডার সার first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে কিংবদন্তি গোলরক্ষক ফন ডার সার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে কিংবদন্তি গোলরক্ষক ফন ডার সার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৮ জুলাই ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] অ্যামস্টারডাম, ০৮ জুলাই – ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন নেদারল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক এডউইন ফন ডার সার। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই গোলরক্ষককে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে সারের সাবেক ক্লাব আয়াক্স। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ক্রোয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয় ফন ডার সারকে। পরবর্তীতে এই ডাচ কিংবদন্তিকে নিবিড় পর্যবেক্ষণে পাঠানো হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নেদারল্যান্ডের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডার সার পরবর্তীতে দেশীয় ক্লাব আয়াক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন। ক্লাবটি জানিয়েছে, ‌‘এডউইনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। এখানকার সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছে। আমাদের এখন পূর্ণ মনোযোগ তার সুস্থ হওয়ার দিকে।’ ২০০৯ সাল পর্যন্ত আয়াক্সের নির্বাহী প্রধানের দায়িত্বে ছিলেন। তবে ওই বছরই ডাচ লিগে তৃতীয় স্থানে বিদায়ের পর চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় আয়াক্স। এরপরই ফন ডার সার পদত্যাগ করেন। এর আগে ২০১১ সালে ম্যানইউর হয়ে সর্বশেষ খেলেছিলেন এই কিংবদন্তি গোলরক্ষক। ৫২ বছর বয়সী সাবেক গোলরক্ষক ইউনাইটেডের হয়ে ২৬৬ ম্যাচ খেলেছিলেন। রেড ডেভিলদের তিনটি প্রিমিয়ার লিগ ও ২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিততে দুর্দান্ত ভূমিকা রাখেন তিনি। এছাড়া তিনি প্রিমিয়ার লিগে ফুলহাম ও সিরি ‘আ’য় খেলেছেন জুভেন্টাসের হয়ে। পরবর্তীতে ২০১২ সালে তিনি আয়াক্সের বোর্ডে যুক্ত হন। এরপর ক্লাবটির প্রধান হন ২০১৬ সালে। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ০৮ জুলাই ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মস্তিষ্কে রক্তক্ষরণ, আইসিইউতে কিংবদন্তি গোলরক্ষক ফন ডার সার first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×