হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি; পেটের ভেতর করে ইয়াবার পাচারকালে নারীসহ আটক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পেটের ভেতর করে ৫ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- মো. হারেস (২৬), সানজিদা বেগম (২৪) ও নূর মোহাম্মদ (৩৯)।

বুধবার বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বিশেষ কৌশলে তাদের পেটের ভেতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে তদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভেতর থেকে ১০২টি সাদা পলিথিনের প্যাকেটের ভেতরে মোট ৫ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়াণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি; পেটের ভেতর করে ইয়াবার পাচারকালে নারীসহ আটক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশি; পেটের ভেতর করে ইয়াবার পাচারকালে নারীসহ আটক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পেটের ভেতর করে ৫ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো- মো. হারেস (২৬), সানজিদা বেগম (২৪) ও নূর মোহাম্মদ (৩৯)। বুধবার বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বিশেষ কৌশলে তাদের পেটের ভেতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে তদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভেতর থেকে ১০২টি সাদা পলিথিনের প্যাকেটের ভেতরে মোট ৫ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়াণগঞ্জ ও ঢাকার আশপাশ এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×