হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

মহেশখালীর নতুন বাজার এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করতে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের যৌথ সমন্বয়ে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্।

অভিযান পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ জানান, প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাতের জন্য নতুন বাজার এলাকার প্রতিনিয়ত যানজট ও জন ভোগান্তি দেখা দিয়েছে। তা নিরসনে এবং ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারসহ বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ আনসারের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

এসময় অবৈধ দখলে অভিযুক্ত ৯ ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আঠারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ অধ্যাদেশ জারি

তিনি জানান, অবৈধ ফুটপাত দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
মহেশখালীর নতুন বাজার এলাকার অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করতে বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসারের যৌথ সমন্বয়ে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নতুন বাজার এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাত উচ্ছেদে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্। অভিযান পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ জানান, প্রধান সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা ফুটপাতের জন্য নতুন বাজার এলাকার প্রতিনিয়ত যানজট ও জন ভোগান্তি দেখা দিয়েছে। তা নিরসনে এবং ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারসহ বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ আনসারের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। এসময় অবৈধ দখলে অভিযুক্ত ৯ ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় আঠারো হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি জানান, অবৈধ ফুটপাত দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×