হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান: ৬ মামলায় জরিমানা

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

মহেশখালীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে সোমবার, ১৫ সেপ্টেম্বর বিকালে গোরকঘাটা পুরাতন আদালত ভবন এলাকায় (গোরকঘাটা-জনতা বাজার সড়ক) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

অভিযানে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার জানান, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে মালিক ও চালকদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি সব চালককে হেলমেট ব্যবহার এবং অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন।

এই অভিযানটি মহেশখালীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান: ৬ মামলায় জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান: ৬ মামলায় জরিমানা

প্রতিবেদক: গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী:: | প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
Print Image
মহেশখালীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার, ১৫ সেপ্টেম্বর বিকালে গোরকঘাটা পুরাতন আদালত ভবন এলাকায় (গোরকঘাটা-জনতা বাজার সড়ক) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এবং ট্রাকসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার জানান, 'সড়ক পরিবহন আইন-২০১৮' এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে মালিক ও চালকদের জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি সব চালককে হেলমেট ব্যবহার এবং অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করেন। এই অভিযানটি মহেশখালীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×