হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাগুরার সেই শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ১১ মার্চ – মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির ফেসবুক ও টিকটকে থাকা প্রায় ৯৭ শতাংশ ছবি এবং ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর এখনও যেসব জায়গায় তার ছবি-ভিডিও রয়েছে সেগুলো শনাক্ত করে অপসারণ করার কার্যক্রম চলমান রয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া মাগুরার ওই শিশুর ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। সে অনুযায়ী ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে। পরে এরইমধ্যে ১৯৫টি লিঙ্ক অপসারণ করা হয়েছে। আর বাকিগুলোও অপসারণ এবং নতুন লিঙ্ক শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, গত রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও যেসব গণমাধ্যম ও ব্যক্তি প্রকাশ ও প্রচার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আইজিপিসহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একইসঙ্গে শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাগুরার সেই শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাগুরার সেই শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাগুরার সেই শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটির ফেসবুক ও টিকটকে থাকা প্রায় ৯৭ শতাংশ ছবি এবং ভিডিওর লিঙ্ক অপসারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আর এখনও যেসব জায়গায় তার ছবি-ভিডিও রয়েছে সেগুলো শনাক্ত করে অপসারণ করার কার্যক্রম চলমান রয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশনার পরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া মাগুরার ওই শিশুর ছবি-ভিডিও অপসারণের কার্যক্রম শুরু হয়। সে অনুযায়ী ফেসবুক ও টিকটকে থাকা ২০৩টি লিঙ্ক শনাক্ত করা হয়েছে। পরে এরইমধ্যে ১৯৫টি লিঙ্ক অপসারণ করা হয়েছে। আর বাকিগুলোও অপসারণ এবং নতুন লিঙ্ক শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে। এর আগে, গত রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি, ভিডিও যেসব গণমাধ্যম ও ব্যক্তি প্রকাশ ও প্রচার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আইজিপিসহ সংশ্লিষ্টদের আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে শিশুটির সব ছবি ও ভিডিও গণমাধ্যম, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট এনএন/ ১১ মার্চ ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মাগুরার সেই শিশুর ৯৭ শতাংশ ছবি-ভিডিওর লিঙ্ক অপসারণ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×