হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাছের ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ন

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজন মারা গেল এ ঘটনায়।

মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

মৃত ব্যক্তিরা হলেন- শাহীন, রহিম উল্লাহ, আরমান। তাদের মধ্যে রহিমের শ্বাসনালিসহ শরীরের প্রায় ৯০ শতাংশ, শাহীনের ৬০ শতাংশ ও আরমানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক।

এ নিয়ে ট্রলারে বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার দগ্ধ অবস্থায় ঢাকায় নেয়ার পথে আইয়ুব আলী নামে একজন ও সোমবার চমেক হাসপাতালে ওসমান গনী নামে আরো একজন মারা যান।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে রাখা একটি মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন। এদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- দীন মোহাম্মদ, রহিম উল্লাহ, আইয়ুব আলী, শাহীন, ওসমান গনী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রহিম উল্লাহ, মইন আহমেদ ও আরমান।

তাদের মধ্যে আইয়ুব আলী ও দীন মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় চমেক কর্তৃপক্ষ। সেখানে নেয়ার পথে আইয়ুব মারা যান।

ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহীন, ৯টার দিকে রহিম ও দুপুর ১টার দিকে আরমান মারা যান। এ ঘটনায় মোট ১০ জনকে আনা হয়েছিল। এর মধ্যে দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এই মুহূর্তে দু’জন ওয়ার্ডে ও দু’জন আইসিইউতে রয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মাছের ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাছের ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজন মারা গেল এ ঘটনায়। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ এ তথ্য জানান। মৃত ব্যক্তিরা হলেন- শাহীন, রহিম উল্লাহ, আরমান। তাদের মধ্যে রহিমের শ্বাসনালিসহ শরীরের প্রায় ৯০ শতাংশ, শাহীনের ৬০ শতাংশ ও আরমানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসক। এ নিয়ে ট্রলারে বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে গত শনিবার দগ্ধ অবস্থায় ঢাকায় নেয়ার পথে আইয়ুব আলী নামে একজন ও সোমবার চমেক হাসপাতালে ওসমান গনী নামে আরো একজন মারা যান। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বিমানবন্দর সড়কের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে রাখা একটি মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন। এদের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- দীন মোহাম্মদ, রহিম উল্লাহ, আইয়ুব আলী, শাহীন, ওসমান গনী, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রহিম উল্লাহ, মইন আহমেদ ও আরমান। তাদের মধ্যে আইয়ুব আলী ও দীন মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় চমেক কর্তৃপক্ষ। সেখানে নেয়ার পথে আইয়ুব মারা যান। ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহীন, ৯টার দিকে রহিম ও দুপুর ১টার দিকে আরমান মারা যান। এ ঘটনায় মোট ১০ জনকে আনা হয়েছিল। এর মধ্যে দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এই মুহূর্তে দু’জন ওয়ার্ডে ও দু’জন আইসিইউতে রয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×