হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাঝরাতে মোহাম্মদপুরে নতুন আইজিপি, কঠোর হাতে অপরাধ দমনের ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – দায়িত্ব গ্রহণের মাত্র দুই দিনের মাথায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে মাঝরাতে রাস্তায় নামলেন পুলিশের নতুন মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মোহাম্মদপুর এলাকা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজেই মাঠে নেমেছেন এবং অপরাধী যে ই হোক তাকে কঠোর হস্তে দমন করা হবে।

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বজায় রাখতে চায় জার্মানি

আইজিপি উল্লেখ করেন যে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণেই তিনি রাস্তায় নেমেছেন। সন্ধ্যার পর থেকে বিশেষ ব্লক রেইড পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে পুলিশ প্রধান জানান, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় জীবনে তিনি নিজেও আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। তার মতে দীর্ঘ দিন ধরেই মোহাম্মদপুর একটি অপরাধপ্রবণ এলাকা যেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অবৈধ ব্যবসার বিস্তার রয়েছে।

রাজধানীর যানজট ও দখলদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত ও সড়ক বেদখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশের অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশকে প্রকৃত জনসেবক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই শক্তি প্রয়োগ করতে হবে এবং বাহিনীর মানসিকতার পরিবর্তন জরুরি। পরিদর্শনকালে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মাঝরাতে মোহাম্মদপুরে নতুন আইজিপি, কঠোর হাতে অপরাধ দমনের ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাঝরাতে মোহাম্মদপুরে নতুন আইজিপি, কঠোর হাতে অপরাধ দমনের ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – দায়িত্ব গ্রহণের মাত্র দুই দিনের মাথায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে মাঝরাতে রাস্তায় নামলেন পুলিশের নতুন মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি মোহাম্মদপুর এলাকা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে তিনি নিজেই মাঠে নেমেছেন এবং অপরাধী যে ই হোক তাকে কঠোর হস্তে দমন করা হবে।আইজিপি উল্লেখ করেন যে কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এই পরিস্থিতি পর্যবেক্ষণেই তিনি রাস্তায় নেমেছেন। সন্ধ্যার পর থেকে বিশেষ ব্লক রেইড পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে পুলিশ প্রধান জানান, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় জীবনে তিনি নিজেও আত্মীয়ের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। তার মতে দীর্ঘ দিন ধরেই মোহাম্মদপুর একটি অপরাধপ্রবণ এলাকা যেখানে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অবৈধ ব্যবসার বিস্তার রয়েছে।রাজধানীর যানজট ও দখলদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত ও সড়ক বেদখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে দেশের অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়।পুলিশকে প্রকৃত জনসেবক হিসেবে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই শক্তি প্রয়োগ করতে হবে এবং বাহিনীর মানসিকতার পরিবর্তন জরুরি। পরিদর্শনকালে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার ও তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ইবনে মিজানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×