হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদক কারবারিদের দল ছাড়ার আহ্বান- শাহজাহান চৌধুরী এমপি

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দলে কোনো মাদক ব্যবসায়ীর স্থান নেই। ইয়াবা কারবারিদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফে উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনাফে উপজেলা বিএনপি আয়োজিত ‘শোকরানা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী (এমপি) নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নতুন-নতুন নেতৃত্ব আসবে, তারাই এ দল চালাবে। আমি না থাকলে মনে হয় দল চলবে না, এটা মনে করবেন না কেউ। অনেক নতুন নতুন নেতা আছে যারা নেতৃত্ব দিলে আমাদের চেয়েও যোগ্য নেতৃত্ব দিতে পারবে। এখন যে সব সমস্যা আছে সেগুলোর অবসান ঘটাতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

টেকনাফ বন্দর প্রসঙ্গে তিনি বক্তব্যে বলেন, সীমান্তের কালোবাজারিরোধ করার জন্য টেকনাফ বন্দর আমরা দিয়েছিলাম, যারা অতিরঞ্জিত করে এই বন্দরকে বন্ধ করার চেষ্টা করেছে তারা সেই চেষ্টা থেকে বিরত থাকেন। অচিরেই এই বন্দর ঘিরে বাণিজ্য স্বাভাবিক হবে, নতুন নতুন ব্যবসার সৃষ্টি হবে।

কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

এদিকে মাদক কারবারিদের বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্যের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, প্রকাশ্যে এমন ঘোষণা আসায় সুযোগ সন্ধানী অসাধুরা দলে আসার সাহস পাবে না এবং যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আছে তারা নিজেদের শুধরে নেবেন।রাজনৈতিক বিশ্লেষণ

উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সেলিম সিরাজী বলেন, শাহজাহান চৌধুরীর বার্তা স্পষ্ট, বিএনপিতে মাদক কারবারিদের কোনো জায়গা নেই। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ১৯৭৯ সালের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা একমাত্র ব্যক্তি যিনি এবারের সংসদে আছেন। দক্ষ নেতৃত্বের গুণাবলি ও অভিজ্ঞতা থাকায় আমরা উনাকে চিফ হুইপ হিসেবে প্রত্যাশা করি।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে ৫ম বারের মত নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দ্বিতীয় সংসদের হুইপ ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মাদক কারবারিদের দল ছাড়ার আহ্বান- শাহজাহান চৌধুরী এমপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদক কারবারিদের দল ছাড়ার আহ্বান- শাহজাহান চৌধুরী এমপি

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, দলে কোনো মাদক ব্যবসায়ীর স্থান নেই। ইয়াবা কারবারিদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টেকনাফে উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত ও সুশৃঙ্খল এলাকা হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টেকনাফে উপজেলা বিএনপি আয়োজিত ‘শোকরানা সভা ও ইফতার মাহফিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী (এমপি) নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নতুন-নতুন নেতৃত্ব আসবে, তারাই এ দল চালাবে। আমি না থাকলে মনে হয় দল চলবে না, এটা মনে করবেন না কেউ। অনেক নতুন নতুন নেতা আছে যারা নেতৃত্ব দিলে আমাদের চেয়েও যোগ্য নেতৃত্ব দিতে পারবে। এখন যে সব সমস্যা আছে সেগুলোর অবসান ঘটাতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। টেকনাফ বন্দর প্রসঙ্গে তিনি বক্তব্যে বলেন, সীমান্তের কালোবাজারিরোধ করার জন্য টেকনাফ বন্দর আমরা দিয়েছিলাম, যারা অতিরঞ্জিত করে এই বন্দরকে বন্ধ করার চেষ্টা করেছে তারা সেই চেষ্টা থেকে বিরত থাকেন। অচিরেই এই বন্দর ঘিরে বাণিজ্য স্বাভাবিক হবে, নতুন নতুন ব্যবসার সৃষ্টি হবে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এদিকে মাদক কারবারিদের বিরুদ্ধে নবনির্বাচিত সংসদ সদস্যের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, প্রকাশ্যে এমন ঘোষণা আসায় সুযোগ সন্ধানী অসাধুরা দলে আসার সাহস পাবে না এবং যাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আছে তারা নিজেদের শুধরে নেবেন।রাজনৈতিক বিশ্লেষণ উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সেলিম সিরাজী বলেন, শাহজাহান চৌধুরীর বার্তা স্পষ্ট, বিএনপিতে মাদক কারবারিদের কোনো জায়গা নেই। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ১৯৭৯ সালের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা একমাত্র ব্যক্তি যিনি এবারের সংসদে আছেন। দক্ষ নেতৃত্বের গুণাবলি ও অভিজ্ঞতা থাকায় আমরা উনাকে চিফ হুইপ হিসেবে প্রত্যাশা করি। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসন থেকে ৫ম বারের মত নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দ্বিতীয় সংসদের হুইপ ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×