হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ৮

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন


মাদারীপুর, ৭ ফেব্রুয়ারি – মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকাটিতে প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ওই এলাকার সেলিম হাওলাদার বংশ ও সোহরাব বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ফারুক বেপারী, ইমরান মাতুব্বর, কালু বেপারী ও রিয়ন বেপারীকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রোকন হাওলাদার নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত সেলিম হাওলাদার, আলবিদ হাওলাদার ও তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ৮

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ৭ ফেব্রুয়ারি – মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকাটিতে প্রায় ২০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পশ্চিম রাস্তি এলাকায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ওই এলাকার সেলিম হাওলাদার বংশ ও সোহরাব বেপারী বংশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ফারুক বেপারী, ইমরান মাতুব্বর, কালু বেপারী ও রিয়ন বেপারীকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রোকন হাওলাদার নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। বাকি আহত সেলিম হাওলাদার, আলবিদ হাওলাদার ও তুষার হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।এসএএস/ ৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×