ঢাকা, ০৮ ডিসেম্বর – কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থান চলাকালে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ আজ সোমবার। একইসঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ পেশ হবে।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
এর মধ্যে গত ২৫ নভেম্বর হানিফের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সূচনা বক্তব্যে মামলার বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরার পাশাপাশি সাক্ষীর তালিকা, অডিও-ভিডিও, পত্রপত্রিকার তথ্যপ্রমাণের বিবরণ দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
পরে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন। এছাড়া কুষ্টিয়ায় ছয় হত্যার ঘটনাসহ আরও সাতটি অভিযোগ আনা হয় ইনুর বিরুদ্ধে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৮ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন