হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন


ঢাকা, ২২ নভেম্বর – মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।

শনিবার (নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পুলিশের উদ্দেশে তিনি বলেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছেন। শুধু আপনাদের কাছে আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়, হাসি মুখে দায়িত্ব পালন করুন—সেটাই চায়।

সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় সাব্বির ফয়েজ বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছেন। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও যেমন হতে হবে; বিচার যে হচ্ছে, সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছাতে হবে।

মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটবৃন্দকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তথাপি সাম্প্রতিক সময়ে আদালতে হাজিরা দিয়ে যাওয়ার পথে একজন ব্যক্তিকে আদালত প্রাঙ্গণের অদূরেই গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ নভেম্বর – মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।শনিবার (নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।পুলিশের উদ্দেশে তিনি বলেন, মানুষ আপনাদের প্রশংসা করার জন্য মুখিয়ে আছেন। শুধু আপনাদের কাছে আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়, হাসি মুখে দায়িত্ব পালন করুন—সেটাই চায়।সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় সাব্বির ফয়েজ বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছেন। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও যেমন হতে হবে; বিচার যে হচ্ছে, সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছাতে হবে।মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশ ও ম্যাজিস্ট্রেটবৃন্দকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। তথাপি সাম্প্রতিক সময়ে আদালতে হাজিরা দিয়ে যাওয়ার পথে একজন ব্যক্তিকে আদালত প্রাঙ্গণের অদূরেই গুলি করে হত্যা করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×