হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাহমুদুর রহমান মান্নার স্থগিত হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ০৩ জানুয়ারি – ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিতের পর বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

আরও পড়ুন

মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

এর আগে এদিন মনোনয়নপত্রে কিছু অসামঞ্জস্যতার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাছাইয়ের ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা মান্নার মনোনয়নপত্র স্থগিত রাখার কথা জানান। সে সময় প্রার্থীর প্রতিনিধিদের জানানো হয়, মনোনয়নপত্রের হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্যতা রয়েছে। পরে এক ঘণ্টার মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার সুযোগ চাওয়া হলে তা মঞ্জুর করা হয়।

রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা পাওয়ার পর যাচাই-বাছাই শেষে মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি ঢাকা-১৮ আসনের পাশাপাশি বগুড়া-২ আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মাহমুদুর রহমান মান্নার স্থগিত হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাহমুদুর রহমান মান্নার স্থগিত হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ জানুয়ারি – ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিতের পর বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।এর আগে এদিন মনোনয়নপত্রে কিছু অসামঞ্জস্যতার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাছাইয়ের ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা মান্নার মনোনয়নপত্র স্থগিত রাখার কথা জানান। সে সময় প্রার্থীর প্রতিনিধিদের জানানো হয়, মনোনয়নপত্রের হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্যতা রয়েছে। পরে এক ঘণ্টার মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার সুযোগ চাওয়া হলে তা মঞ্জুর করা হয়।রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা পাওয়ার পর যাচাই-বাছাই শেষে মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।নাগরিক ঐক্যের সভাপতি ঢাকা-১৮ আসনের পাশাপাশি বগুড়া-২ আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×