হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিরপুর টেস্টে পাকিস্তানের বিশ্বরেকর্ড: একাদশে সাত বাঁহাতি ব্যাটার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ঢাকা, ৮ মে – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক নতুন নজির স্থাপিত হয়েছে। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একাদশে সাতজন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।

এটি তাদের ৪৬৮তম টেস্ট ম্যাচ এবং এর আগে কখনোই একাদশে এত বিপুল সংখ্যক বাঁহাতি ক্রিকেটারকে দেখা যায়নি। পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে পাকিস্তান ছয়জন বাঁহাতি ব্যাটার নিয়ে খেলেছিল। পরবর্তীতে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে এবার মিরপুরে সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ সাতজন বাঁহাতি ব্যাটারকে সুযোগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

পাকিস্তানের বর্তমান একাদশে থাকা এই সাতজন ক্রিকেটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি। উল্লেখ্য যে, এই ম্যাচের মাধ্যমে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হয়েছে।

প্রথম শ্রেণির ক্রিকেটে আজান ৩৩ ম্যাচে ২৬৭৩ রান এবং ফজল ২৫ ম্যাচে ১৮২৮ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশ ও পাকিস্তান এ পর্যন্ত ১৫টি টেস্টে মুখোমুখি হয়েছে যার মধ্যে পাকিস্তান ১২টি এবং বাংলাদেশ দুইটিতে জয়লাভ করেছে। বাকি একটি ম্যাচ ড্র হয়। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।

এস এম/ ৮ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

মিরপুর টেস্টে পাকিস্তানের বিশ্বরেকর্ড: একাদশে সাত বাঁহাতি ব্যাটার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিরপুর টেস্টে পাকিস্তানের বিশ্বরেকর্ড: একাদশে সাত বাঁহাতি ব্যাটার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ মে – মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক নতুন নজির স্থাপিত হয়েছে। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একাদশে সাতজন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান।এটি তাদের ৪৬৮তম টেস্ট ম্যাচ এবং এর আগে কখনোই একাদশে এত বিপুল সংখ্যক বাঁহাতি ক্রিকেটারকে দেখা যায়নি। পরিসংখ্যান অনুযায়ী, এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে পাকিস্তান ছয়জন বাঁহাতি ব্যাটার নিয়ে খেলেছিল। পরবর্তীতে ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তবে এবার মিরপুরে সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ সাতজন বাঁহাতি ব্যাটারকে সুযোগ দেওয়া হয়েছে।পাকিস্তানের বর্তমান একাদশে থাকা এই সাতজন ক্রিকেটার হলেন আজান আওয়াইস, ইমাম-উল-হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি। উল্লেখ্য যে, এই ম্যাচের মাধ্যমে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হয়েছে।প্রথম শ্রেণির ক্রিকেটে আজান ৩৩ ম্যাচে ২৬৭৩ রান এবং ফজল ২৫ ম্যাচে ১৮২৮ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশ ও পাকিস্তান এ পর্যন্ত ১৫টি টেস্টে মুখোমুখি হয়েছে যার মধ্যে পাকিস্তান ১২টি এবং বাংলাদেশ দুইটিতে জয়লাভ করেছে। বাকি একটি ম্যাচ ড্র হয়। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।এস এম/ ৮ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×