হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন


বাংলাদেশ, ৩ মার্চ – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার হাফিজ উদ্দিন আহমদের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সময়কার তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তের বর্ণনা তুলে ধরেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

তিনি উল্লেখ করেন যে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও সাধারণ জনগণের সমর্থন স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য তিনি ভারত সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ আগ্রহী।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন যে ভারতের কূটনীতির অন্যতম ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক বিশ্বাস। তিনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] বাংলাদেশ, ৩ মার্চ – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার হাফিজ উদ্দিন আহমদের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সময়কার তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যুদ্ধের চ্যালেঞ্জিং মুহূর্তের বর্ণনা তুলে ধরেন।তিনি উল্লেখ করেন যে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের সরকার ও সাধারণ জনগণের সমর্থন স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জন্য তিনি ভারত সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।মন্ত্রী বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পৃক্ততা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী এবং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ আগ্রহী।ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন যে ভারতের কূটনীতির অন্যতম ভিত্তি হলো জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক বিশ্বাস। তিনি নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×