হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


দিল্লী, ৩ এপ্রিল – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান অরুণ ধুমাল অবশেষে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নীরবতা ভেঙেছেন। কলকাতা নাইট রাইডার্স থেকে এই তারকার বাদ পড়ার প্রায় তিন মাস পর বিষয়টি নিয়ে তিনি কথা বললেন। গত বছরের ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধুমাল।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়ে তার বিস্তারিত ধারণা নেই, তবে বিষয়টি সত্যিই হতাশাজনক। তিনি আরও জানান, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ কাম্য নয়। সাধারণত সরকার ক্রিকেটকে সমর্থন করে থাকে, কিন্তু পারিপার্শ্বিক কিছু ঘটনার কারণে অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতে বিষয়গুলোতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তীব্র প্রতিবাদ জানায় এবং ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার ঘোষণা দেয়।

আরও পড়ুন

ফিফা সভাপতি পদে আবারও জিততে এশিয়ার ফুটবল নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ইনফান্তিনো

নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি শর্ত দেয় যে, ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হলেই কেবল বাংলাদেশ দল অংশ নেবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির এই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বর্তমানে মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে খেলছেন। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তিনি লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। পিএসএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ৪ দশমিক ৮৭ ইকোনমি রেটে দুটি উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই তারকা পেসার।

এস এম/ ৩ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] দিল্লী, ৩ এপ্রিল – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেয়ারম্যান অরুণ ধুমাল অবশেষে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নীরবতা ভেঙেছেন। কলকাতা নাইট রাইডার্স থেকে এই তারকার বাদ পড়ার প্রায় তিন মাস পর বিষয়টি নিয়ে তিনি কথা বললেন। গত বছরের ডিসেম্বরে ৯ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধুমাল।বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়ে তার বিস্তারিত ধারণা নেই, তবে বিষয়টি সত্যিই হতাশাজনক। তিনি আরও জানান, ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ কাম্য নয়। সাধারণত সরকার ক্রিকেটকে সমর্থন করে থাকে, কিন্তু পারিপার্শ্বিক কিছু ঘটনার কারণে অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয়। ভবিষ্যতে বিষয়গুলোতে স্বাভাবিক যুক্তি ও বিবেচনা কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তীব্র প্রতিবাদ জানায় এবং ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার ঘোষণা দেয়।নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি শর্ত দেয় যে, ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হলেই কেবল বাংলাদেশ দল অংশ নেবে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির এই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বর্তমানে মুস্তাফিজ পাকিস্তান সুপার লিগে খেলছেন। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তিনি লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। পিএসএলে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ৪ দশমিক ৮৭ ইকোনমি রেটে দুটি উইকেট শিকার করেছেন বাংলাদেশের এই তারকা পেসার।এস এম/ ৩ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×