হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মেরিন ড্রাইভে চালকের সিটের নিচে মিললো ইয়াবা, আটক সিএনজি চালক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন শীলখালী চেকপোস্টে যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সম…

কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন শীলখালী চেকপোস্টে যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) শীলখালী চেকপোস্টে এই অভিযান চালানো হয়। আটক সিএনজি চালক মো. শওকত আলী (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মো. নজির আহমদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক সংকেতসূচক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা শীলখালী চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত বিজিবি সদস্যরা থামিয়ে তল্লাশি শুরু করেন।

আরও পড়ুন

উখিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজিচালক নিহত

তল্লাশির এক পর্যায়ে সিএনজি চালকের সিটের নিচে নিখুঁতভাবে লুকিয়ে রাখা একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে গণনা করে সর্বমোট ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক শওকত স্বীকার করেছে যে, সে নিজেই এই ইয়াবার চালান টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজার শহরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক জানান, সীমান্তে অনুপ্রবেশ ও কৌশলগত সড়ক ব্যবহার করে মাদক পাচার রুখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অটল রেখেছে। মাদকচক্রের সাথে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজিসহ তাকে উখিয়া থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মেরিন ড্রাইভে চালকের সিটের নিচে মিললো ইয়াবা, আটক সিএনজি চালক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন শীলখালী চেকপোস্টে যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৯ হাজার ৪৪০ পিস । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

মেরিন ড্রাইভে চালকের সিটের নিচে মিললো ইয়াবা, আটক সিএনজি চালক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মেরিন ড্রাইভে চালকের সিটের নিচে মিললো ইয়াবা, আটক সিএনজি চালক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ সংলগ্ন শীলখালী চেকপোস্টে যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) শীলখালী চেকপোস্টে এই অভিযান চালানো হয়। আটক সিএনজি চালক মো. শওকত আলী (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মো. নজির আহমদের ছেলে। উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক সংকেতসূচক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা শীলখালী চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত বিজিবি সদস্যরা থামিয়ে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে সিএনজি চালকের সিটের নিচে নিখুঁতভাবে লুকিয়ে রাখা একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে গণনা করে সর্বমোট ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক শওকত স্বীকার করেছে যে, সে নিজেই এই ইয়াবার চালান টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজার শহরে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক জানান, সীমান্তে অনুপ্রবেশ ও কৌশলগত সড়ক ব্যবহার করে মাদক পাচার রুখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অটল রেখেছে। মাদকচক্রের সাথে জড়িত অন্যান্য চোরাকারবারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত সিএনজিসহ তাকে উখিয়া থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×