হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যশোরে মহাসড়কে চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন


যশোর, ২৭ মার্চ – যশোর ও নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেলে নড়াইল এক্সপ্রেস নামের ওই বাসটিতে হঠাৎ আগুন ধরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল চারটার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বাসটি। সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান বাসটি ছাড়ার আগেই চালক যান্ত্রিক ত্রুটির কথা মালিকপক্ষকে জানিয়েছিলেন। মালিকপক্ষের চাপে বাধ্য হয়ে তিনি গাড়িটি নিয়ে রওনা দেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

যশোরে মহাসড়কে চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যশোরে মহাসড়কে চলন্ত বাসে ভয়াবহ আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] যশোর, ২৭ মার্চ – যশোর ও নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার বিকেলে নড়াইল এক্সপ্রেস নামের ওই বাসটিতে হঠাৎ আগুন ধরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল চারটার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বাসটি। সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছানোর পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান বাসটি ছাড়ার আগেই চালক যান্ত্রিক ত্রুটির কথা মালিকপক্ষকে জানিয়েছিলেন। মালিকপক্ষের চাপে বাধ্য হয়ে তিনি গাড়িটি নিয়ে রওনা দেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×